TRENDING:

Sanjay Roy RG Kar case: আরজি কর কাণ্ডের শুনানির মাঝেই আদালতে মুখ খুলল সঞ্জয়, কী বলল বিচারককে?

Last Updated:
শুক্রবার আদালতে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সিবিআই দাবি করেছে, আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে।
advertisement
1/7
আরজি কর কাণ্ডের শুনানির মাঝেই আদালতে মুখ খুলল সঞ্জয়, কী বলল বিচারককে?
আদালতে শুনানি চলাকালীন এবার নিজেই নিজের জামিনের জন্য বিচারকের কাছে তদ্বির করল আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়৷
advertisement
2/7
এ দিন শিয়ালদহ আদালতে একসঙ্গে ভার্চুয়ালি সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং টালা থানার ধৃত ওসি অভিজিৎ মণ্ডলকে পেশ করে সিবিআই৷ শুনানি চলাকালীনই সঞ্জয় বিচারকের কাছে জামিনের আর্জি জানান৷
advertisement
3/7
যদিও সঞ্জয়ের আর্জি শুনে বিচারক জানিয়ে দেন, এ বিষয়ে যা বলার শুনানি চলাকালীন তাঁর আইনজীবীই বলেছেন৷ শেষ পর্যন্ত জামিনের আবেদন খারিজ করে সঞ্জয়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
advertisement
4/7
শুধু সঞ্জয় একা নন, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে আদালত৷ সিবিআই-এর পক্ষ থেকেও এ দিন তিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানান হয়৷
advertisement
5/7
শুক্রবার আদালতে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সিবিআই দাবি করেছে, খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। সেই উদ্দেশ্যেই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে।
advertisement
6/7
শুধু তাই নয়, এই ভয়ঙ্কর ঘটনায় সঞ্জয় রায়কে প্ররোচনা দেওয়া হয়েছিল কি না অথবা তাঁকে আড়ালের চেষ্টা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানায় সিবিআই।
advertisement
7/7
এ দিন সঞ্জয়ের আইনজীবী আরও আর্জি জানিয়ে বলেন, জেলে একাকীত্বে ভুগছে সঞ্জয়৷ তাঁকে অন্যান্য বন্দিদের সঙ্গে জেনারেল ওয়ার্ডে রাখা হোক৷ সেই আবেদনও খারিজ করে দেন বিচারক৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sanjay Roy RG Kar case: আরজি কর কাণ্ডের শুনানির মাঝেই আদালতে মুখ খুলল সঞ্জয়, কী বলল বিচারককে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল