মার্চের শুরু থেকেই চড়বে পারদ, আপাতত বৃষ্টি নেই! আগামী তিনদিন আবহাওয়া কেমন?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। মধ্যপ্রদেশ বিদর্ভ ও ছত্তিশগড়েও এই পরিস্থিতি থাকবে। অসম, মেঘালয়, সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে হালকা ঝড়ো হাওয়া।
advertisement
1/8

দার্জিলিং-সহ কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে।
advertisement
2/8
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর নেই। উত্তর-পশ্চিমের হালকা হওয়া। শুষ্ক আবহাওয়া আগামী ৭ দিন।
advertisement
3/8
আগামী তিনদিন আবহাওয়ার বড়সড় পরিবর্তন নেই। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।মার্চের শুরু থেকেই পারদ চড়বে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
advertisement
4/8
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি তুষারপাত পার্বত্য এলাকায়। আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন নেই। পরবর্তী দু-তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
5/8
মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঘূর্ণবর্তে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ করে অবস্থান করবে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশায় রয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যেটি ওড়িশার উপর দিয়ে গিয়েছে।
advertisement
6/8
উত্তরাখণ্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
advertisement
7/8
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তামিলনাড়ুর এড়োরে (ERODE) পারদ ছুঁয়েছিল সর্বাধিক তাপমাত্রা। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্জাবের ভাতিন্দাতে, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
advertisement
8/8
দুর্যোগপূর্ণ আবহাওয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী কয়েক দিন এই আবহাওয়াই থাকবে বলেই পূর্বাভাসে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে একাধিক রাজ্যে।