TRENDING:

পার্থ-অর্পিতাকে ফের তলব ইডির...! প্রাথমিক দুর্নীতি মামলার পর এবার কোন মামলায় ডাক পড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর? আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ

Last Updated:
Partha Chatterjee Arpita Mukherjee: প্রাথমিক দুর্নীতি মামলায় জামিনে মুক্ত দুজনেই! এবার ফের বেকায়দায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় এবার একসঙ্গে পার্থ-অর্পিতাকে তলব ইডির। কবে পড়ল ডাক?
advertisement
1/7
পার্থ-অর্পিতাকে ফের তলব ইডির...! প্রাথমিক দুর্নীতি মামলার পর এবার কোন মামলায় ডাক পড়ল?
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের ইডির তলব। প্রাথমিক দুর্নীতি মামলার পর এবার এসএসসি মামলায় তলব করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। আগামী সপ্তাহে তাঁদের ইডি-দফতরে আসতে বলা হয়েছে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে।
advertisement
2/7
এই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সূত্রের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই দু’জনকে তলব করা হয়েছে।
advertisement
3/7
প্রসঙ্গত, পার্থ এবং অর্পিতা দু’জনেই এখন জামিনে মুক্ত। ইডি সূত্রে খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
advertisement
4/7
সূত্রের খবর, দোলের পরেই প্রাক্তন মন্ত্রী ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। দু’জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত।
advertisement
5/7
২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়।
advertisement
6/7
পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।
advertisement
7/7
উল্লেখ্য, এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
পার্থ-অর্পিতাকে ফের তলব ইডির...! প্রাথমিক দুর্নীতি মামলার পর এবার কোন মামলায় ডাক পড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর? আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল