TRENDING:

Bengal Weather Update: শিলা-সহ ঝড়বৃষ্টিতে কাঁপবে উত্তরবঙ্গ, ৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট! সপ্তাহান্তে তাণ্ডবের সতর্কতা

Last Updated:
Bengal Weather Update: উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ৫০–৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস জারি হয়েছে একাধিক জেলায়। সপ্তাহান্তে ফের কালবৈশাখীর দাপট বাড়তে পারে, অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২–৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা।
advertisement
1/6
 শিলা-সহ ঝড়বৃষ্টিতে কাঁপবে উত্তরবঙ্গ, ৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট! সপ্তাহান্তে তাণ্ডবের সতর্কতা
আজ উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার ও শনিবার আরো এক দফায় ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখীর পরিস্থিতি; শিলাবৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/6
উত্তরবঙ্গে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।
advertisement
3/6
বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। ভারী বৃষ্টির দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা। শিলা বৃষ্টি দার্জিলিং কালিম্পং জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে। ঝড় বৃষ্টি হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দু এক জেলায়। মূলত পশ্চিমের জেলায় সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/6
সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
6/6
কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bengal Weather Update: শিলা-সহ ঝড়বৃষ্টিতে কাঁপবে উত্তরবঙ্গ, ৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট! সপ্তাহান্তে তাণ্ডবের সতর্কতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল