TRENDING:

Petrol Diesel Price Hike in Kolkata: ২০২৪-এ BJP-কে ভোট নয়, অঙ্গীকারবদ্ধ হলেই ফ্রি-তে পেট্রোল! লোন পেতেও সহায়তা

Last Updated:
Petrol Diesel Price Hike in Kolkata: একদিকে দিনে দিনে দুর্মূল্য হচ্ছে পেট্রোল, ডিজেল। অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিত্তনৈমিত্তিক জিনিসের প্রত্যহ দাম বাড়ছে। (প্রতিবেদন: ভেঙ্কটেশ্বর লাহিড়ি)
advertisement
1/7
২০২৪-এ BJP-কে ভোট নয়, অঙ্গীকারবদ্ধ হলেই ফ্রি-তে পেট্রোল! লোন পেতেও সহায়তা
কলকাতা: নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের। একদিকে দিনে দিনে দুর্মূল্য হচ্ছে পেট্রোল, ডিজেল (Petrol Diesel Price)। অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিত্তনৈমিত্তিক জিনিসের প্রত্যহ দাম বাড়ছে। ফলে মধ্যবিত্তদের পকেটে টান পড়ছে। নিম্ন মধ্যবিত্তরা আগামী দিনে কী করে এই জীবন সংগ্রামে টিকে থাকবেন, তা নিয়েই তাঁদের ঘুম ছুটেছে।
advertisement
2/7
পাশাপাশি দাম বাড়ছে রান্নার গ্যাসেরও। লাফিয়ে লাফিয়ে যেভাবে দাম বাড়ছে গ্যাসের, তাতে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে আগামী দিনে হাঁড়ি চড়বে কিনা, সেটাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদে কলকাতার পথে সমাজকর্মীরা।
advertisement
3/7
অখিল ভারতীয় নবনির্মাণ সেনা নামক সমাজকর্মীদের একটি সংগঠন মনে করে যে, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কথা ভাবে না। তারা শুধুমাত্র একশ্রেণীর মানুষকে খুশি করতে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে। আখেরে তাতে শুধু সেই সমস্ত মানুষজনই লাভবান হচ্ছেন।
advertisement
4/7
সমাজকর্মীদের সংগঠনের সভাপতি বুম্বা মুখোপাধ্যায়ের কথাায়, ''একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা বিলগ্নিকরণের মাধ্যমে দেশকে শেষের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি। ধনীরা দিনের পর দিন আরও ধনী হচ্ছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তরা দারিদ্রতার নিম্নসীমায় এসে ঠেকেছে। এই অবস্থায় আমরা সমাজকর্মীরা চুপ করে বসে থাকতে পারি না।''
advertisement
5/7
তাঁর সংযোজন, ''গত করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি এ রাজ্যের নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। রেশন সামগ্রী থেকে শুরু করে নানান ভাবে রাজ্য সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। আর এই মমতার সরকারই যেন আগামীর নতুন অধ্যায়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতবাসীকে।''
advertisement
6/7
শনিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সংলগ্ন একটি পেট্রোল পাম্পে এক অভিনব প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় অখিল ভারতীয় নব নির্মাণ সেনার তরফে। প্রতীকী প্রতিবাদের মাধ্যমে যারা পেট্রোল কিনলেন, তাঁদের ঋণ বা লোন নেওয়ার থাকলে তাতে সাহায্য করার কথা বলা হয়েছে।
advertisement
7/7
শুধু তাই নয়, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার পক্ষে যাঁরা অঙ্গীকার করলেন, তেমন কয়েকজন গ্রাহককে বিনামূল্যে পেট্রোল ভরিয়েও দেওয়া হল। এদিনের কর্মসূচির আয়োজকরা বললেন, 'আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা দেশনেত্রী হিসেবে দেখতে চাই। আর সেই কারণেই আসল 'আচ্ছে দিনে'র জন্যেই এই প্রতীকী প্রতিবাদের ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Petrol Diesel Price Hike in Kolkata: ২০২৪-এ BJP-কে ভোট নয়, অঙ্গীকারবদ্ধ হলেই ফ্রি-তে পেট্রোল! লোন পেতেও সহায়তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল