TRENDING:

Weather Forecast: রাত পোহালেই শুরু হবে প্রাক-বর্ষার বৃষ্টি...! বদলে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া, কোন জেলায় কবে বৃষ্টি?

Last Updated:
বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
advertisement
1/10
রাত পোহালেই শুরু হবে প্রাক-বর্ষার বৃষ্টি...! বদলাবে কলকাতা, দক্ষিণবঙ্গের আবহাওয়া
অনুকূল হচ্ছে পরিস্থিতি। আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।
advertisement
2/10
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়।
advertisement
3/10
আজও তাপপ্রবাহের পরিস্থিতি বহাল। তীব্র গরমে অস্বস্তি পশ্চিমের কয়েক জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/10
মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মেঘলা আকাশ; আবহাওয়ার পরিবর্তন। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ।
advertisement
5/10
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
6/10
বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
advertisement
7/10
উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ আরও বাড়বে। সিকিমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।
advertisement
8/10
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস। সিকিম, ভুটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে।অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে।
advertisement
9/10
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যানবাহন চলাচল ব্যাহত হতে পারে।
advertisement
10/10
কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আজ আংশিক মেঘলা আকাশ। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Forecast: রাত পোহালেই শুরু হবে প্রাক-বর্ষার বৃষ্টি...! বদলে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া, কোন জেলায় কবে বৃষ্টি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল