লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল-আপ করেছেন...? টাকা ঢোকেনি এখনও? ঘরে বসেই 'চেক' করুন 'স্ট্যাটাস', কীভাবে? জানুন 'প্রসেস'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lakshmir Bhandar Status Check: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না টাকা? কোথাও কোনও ভুল হয়নি তো? এসে গিয়েছে জলের মতো সহজ উপায়। ঘরে বসেই চেক করুন 'স্ট্যাটাস', সহজ ভাষায় জেনে নিন সঠিক নিয়ম।
advertisement
1/7

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'। ইতিমধ্যেই গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বুথে বুথে প্রকল্পের জন্য আবেদনপত্র বিতরণ ও গ্রহণ করা হয়েছে। নতুন করে বহু মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন রাজ্য সরকারের ক্যাম্পে।
advertisement
2/7
প্রসঙ্গত, ২০২১ সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দাবি, সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দিতে সংকল্প নিয়েছে রাজ্য।
advertisement
3/7
২০২৬ সালের রাজ্য বাজেটে, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, আর ১০০০ টাকা নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক অনুদান ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। এই সংস্কারের ফলে জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০-এর পরিবর্তে ১,৫০০ টাকা এবং এসসি/এসটি শ্রেণীর মহিলারা ১,৭০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। ২০২৬-২৭ অর্থবছরে এই প্রকল্পের জন্য মোট ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
advertisement
4/7
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্যতা:লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে নিশ্চিত করতে হবে তিনি কেন্দ্রীয় বা রাজ্য সরকার, সরকারি সংস্থা, পৌরসভা/পঞ্চায়েত ইত্যাদির স্থায়ী বা অবসরপ্রাপ্ত কর্মী বা নিয়মিত বেতন/পেনশনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী নন।
advertisement
5/7
আবেদনপত্রের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড (অপশনাল), আধার কার্ড, প্রযোজ্য হলে এসসি/এসটি প্রমাণপত্র, ব্যাঙ্ক পাসবইয়ের বিবরণ, রঙিন পাসপোর্ট সাইজের ছবি থাকা জরুরি।
advertisement
6/7
লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি?এক্ষেত্রে কিন্তু খুব সহজ উপায়েই আপনি ঘরে বসে আবেদনপত্রের স্ট্যাটাস অনলাইনে দেখতে পারেন। আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.inএ গিয়ে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী বা আধার কার্ড নম্বর দিয়ে তাদের পেমেন্ট ও স্ট্যাটাস দেখতে পারবেন।
advertisement
7/7
যদি স্ট্যাটাসে ‘ভ্যালিডেশন এরর’ দেখায়, তবে বোঝা যাবে যে আবেদনপত্রে কোনও তথ্যগত ত্রুটি রয়েছে, যেমন নামের বানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরে সমস্যা। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত মহিলাদের জন্য দেওয়া জনকল্যাণকারী প্রকল্প। রাজ্যের প্রায় ২ কোটি ৪০ লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে থাকেন।