TRENDING:

চালু হল কলকাতা পুলিশের ২৪×৭ সাইবার ফ্রড হেল্পলাইন! টোল-ফ্রি নম্বরটি সেভ করে রাখুন ফোনে!

Last Updated:
কলকাতা পুলিশ লালবাজার সাইবার পুলিশ স্টেশন থেকে ২৪ ঘণ্টার সাইবার ফ্রড হেল্পলাইন ও মাসিক নিউজলেটার ‘Cyber PASS’ চালু করল, ডিজিটাল নিরাপত্তায় নতুন দিশা।
advertisement
1/6
চালু হল কলকাতা পুলিশের ২৪×৭ সাইবার ফ্রড হেল্পলাইন! টোল-ফ্রি নম্বরটি সেভ করে রাখুন ফোনে!
ডিজিটাল প্রতারণা ও সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ নিল কলকাতা পুলিশ। সাধারণ মানুষের দ্রুত সহায়তার লক্ষ্যে চালু হল ২৪ ঘণ্টার সাইবার ফ্রড হেল্পলাইন। লালবাজার সাইবার পুলিশ স্টেশন থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
advertisement
2/6
এই নম্বরে ফোন করে কলকাতা পুলিশ এলাকার নাগরিকরা দিনের যে কোনও সময়ে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা বা ডিজিটাল জালিয়াতি সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা পাবেন। (Representative Image: AI Generated)
advertisement
3/6
বর্তমান সময়ে রাস্তায় নাগরিক নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনলাইন প্রতারণার ঘটনা বাড়তে থাকায়, সাইবার অপরাধের বিরুদ্ধে এই ২৪ ঘণ্টার হেল্পলাইন সাধারণ মানুষের জন্য ভরসার জায়গা হয়ে উঠবে বলেই মনে করছে পুলিশ প্রশাসন।
advertisement
4/6
এদিন সুপ্রতিম সরকার লালবাজারে একটি মাসিক নিউজলেটার ‘Cyber PASS’-এরও উদ্বোধন করেন। এই নিউজলেটারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সে বিষয়ে দিকনির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, সাইবার অপরাধের নতুন নতুন কৌশল সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
advertisement
5/6
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার অপরাধ দেখলে, জানলে বা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে জানানোর মধ্যেই রয়েছে প্রতারণা রুখে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। কলকাতা পুলিশ সবসময় নাগরিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে—এই বার্তাই আরও একবার তুলে ধরা হল এই উদ্যোগের মাধ্যমে।
advertisement
6/6
কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার উদ্যোগে চালু হওয়া এই টোল-ফ্রি হেল্পলাইনের নম্বর ১৮০০-৩৪৫-০০৬৬।  কোনও ধরনের সাইবার প্রতারণার শিকার হলে এক মুহূর্ত দেরি না করে এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কলকাতা পুলিশ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
চালু হল কলকাতা পুলিশের ২৪×৭ সাইবার ফ্রড হেল্পলাইন! টোল-ফ্রি নম্বরটি সেভ করে রাখুন ফোনে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল