TRENDING:

Kolkata News: যেন শেষই হয় না! পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ কোনটি বলুন তো? কলকাতায় নয় কিন্তু, নামটা শুনে জাস্ট চমকে উঠবেন

Last Updated:
Kolkata News: এতদিন সাড়ে চার কিলোমিটারের 'মা' উড়ালপুলটিই ছিল রাজ্যের দীর্ঘতম। কিন্তু এই সেতু তৈরি হওয়ার পর এটিই রাজ্যের দীর্ঘতম।
advertisement
1/5
যেন শেষই হয় না! পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ কোনটি বলুন তো? কলকাতায় নয় কিন্তু
দুরত্ব প্রায় সাত কিলোমিটার। বজবজ ট্রাঙ্ক রোড ধরে গেলে গাড়িতে লাগে ঘণ্টাখানেক। সেই রাস্তা বরাবরই তৈরি হয়েছে রাজ্যের দীর্ঘতম উড়লপুল। তারাতলার জিঞ্জিরাবাজার থেকে বাটা মোড়ে পৌঁছনো যাবে মিনিট দশেকেই। ২০১৯ সালে উদ্বোধন হয় এই উড়ালপুলের। এতদিন সাড়ে চার কিলোমিটারের 'মা' উড়ালপুলটিই ছিল রাজ্যের দীর্ঘতম। কিন্তু এই সেতু তৈরি হওয়ার পর এটিই রাজ্যের দীর্ঘতম।
advertisement
2/5
ডায়মন্ড হারবার রোড থেকে তারাতলা রোড হয়ে বাটা, বজবজ যাওয়া বহু দিনই ছিল নরকযন্ত্রণা। বজবজ ট্রাঙ্ক রোড শুধু যে খানা-খন্দে ভরা, তাই-ই নয়, ভারী গাড়ি চলাচলের কারণে গোটা এলাকাই থাকে ধুলোয় ঢাকা। নতুন উড়ালপুলের নির্মাণকাজের জন্যও দুর্ভোগ বেড়েছিল। কিন্তু সেতু তৈরির পর বদলে গেছে এলাকার ছবিটাই।
advertisement
3/5
কামালগাজি থেকে গোবিন্দপুর পর্যন্ত ইএম বাইপাসের সম্প্রসারণে আমূল বদলেছে কামালগাজি, নরেন্দ্রপুর, রাজপুর, বারুইপুরের মতো এলাকা। দু'ধারে গড়ে উঠছে অসংখ্য বড় আবাসন। সম্প্রীতি উড়ালপুল চালু হওয়াতেও বজবজ, বাটা, মহেশতলা, পুজালির মতো পুর-শহর বদলে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এই সব পুর-এলাকার অন্তত ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।
advertisement
4/5
জিঞ্জিরাবাজার থেকে সোজা বাটা মোড় যুক্ত করার কারণে এই উড়ালপুলের মাধ্যমে মধ্যবর্তী এলাকার বাসিন্দাদের সরাসরি লাভ হয়তো হচ্ছে না। তবে বজবজ ট্রাঙ্ক রোডে যানবাহনের চাপ কমেছে।
advertisement
5/5
ইতিমধ্যেই বাটা, মহেশতলার মতো এলাকায় গড়ে উঠেছে বাটানগর রিভারসাইড টাউনশিপ, ইডেন সিটি, গ্রিন ফিল্ড সিটির মতো বড় আবাসন। নতুন উড়ালপুল ধরে কলকাতা থেকে বাটানগর পৌঁছনোর সময় অনেকটাই কমে গিয়েছে। ফলে আরও আবাসন গড়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। ব্রিজটির নাম জানেন? ব্রিজটি হল মহেশতলা উড়ালপুল, পোশাকি নাম-সম্প্রীতি উড়ালপুল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata News: যেন শেষই হয় না! পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ কোনটি বলুন তো? কলকাতায় নয় কিন্তু, নামটা শুনে জাস্ট চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল