আচমকাই আবহাওয়ার ভোলবদল! ফের উত্তুরে হাওয়া, কলকাতায় নামছে পারদ
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
কলকাতা ও উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে, দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা. হিমাচল প্রদেশ ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা.
advertisement
1/7

আগামী দু'দিন একই রকম আবহাওয়া। তারপর তিনদিন বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। বৃষ্টি বা কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।
advertisement
2/7
কলকাতায় স্বাভাবিকের নিচে তাপমাত্রা। বিভিন্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচে রয়েছে। আগামী হালকা উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
advertisement
3/7
উত্তরবঙ্গেও বুধবারের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। তবে ঘন কুয়াশার কোন সতর্কবার্তা নেই।
advertisement
4/7
উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের উপর অবস্থান পশ্চিমী ঝঞ্ঝার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় কার্যত শীতের বিদায় পর্বের শুরু।
advertisement
5/7
সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর পূর্ব ভারত ও সংলগ্ন এলাকায়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাডু এবং শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত অক্ষরেখা।
advertisement
6/7
টানা বর্ষার পর, হিমাচল প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ঠান্ডা আবহাওয়াও রাজ্যে প্রভাব ফেলছে। এখন, হিমাচল প্রদেশের আবহাওয়া আবার পরিবর্তিত হয়েছে। আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে যে আগামী তিন দিন হিমাচল প্রদেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। এই সময়ের মধ্যে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
advertisement
7/7
বর্ষা মরশুমে অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত হয়েছে এবং রাজ্য জুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অরুণাচল প্রদেশের আবহাওয়া এখন আবার পরিবর্তিত হয়েছে। আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে যে আগামী তিন দিন ধরে অরুণাচল প্রদেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে ঝোড়ো বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।