TRENDING:

Christmas 2021: সেজে উঠেছে শহর, বড়দিন উপলক্ষে ছুটির আনন্দে উদ্বেল কলকাতা

Last Updated:
Christmas in Kolkata: ভিড় দেখা গিয়েছে শহরের চেনা পর্যটন স্থলগুলিতেও। ছুটির সকালে, শীতের রোদ মেখে অনেকেই বেড়িয়ে পড়েছেন শহর ঘুরতে।
advertisement
1/5
সেজে উঠেছে শহর, বড়দিন উপলক্ষে ছুটির আনন্দে উদ্বেল কলকাতা
ক্রিসমাস ইভে সেজে উঠেছে কলকাতা। চেনা পার্কস্ট্রিট সেজেছে রঙিন আলোয়। রাস্তায় বিক্রি হচ্ছে সান্তা টুপি। সব মিলিয়ে শুক্রবার সকাল থেকেই যেন উৎসবের আমেজ শহরজুড়ে। ছবি: শঙ্কু সাঁতরা
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই সেন্ট পলস ক্যাথিড্রালে ভিড় করতে শুরু করেছেন সাধারণ মানুষ। কলেজ পড়ুয়া থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটাতে আসা মানুষের ভিড় চোখে পড়েছে সকলেরই। ছবি: শঙ্কু সাঁতরা
advertisement
3/5
ভিড় দেখা গিয়েছে শহরের চেনা পর্যটন স্থলগুলিতেও। ছুটির সকালে, শীতের রোদ মেখে অনেকেই বেড়িয়ে পড়েছেন শহর ঘুরতে। সামনেই সপ্তাহব্যাপী ছুটি, তাই এখন সকলেই ছুটির মেজাজে। ছবি: শঙ্কু সাঁতরা
advertisement
4/5
পার্ক স্ট্রিট শেষ কয়েকদিন ধরেই সেরে উঠেছে আলোর মালায়। শেষ এক সপ্তাহ ধরে মানুষের ভিড় বাড়ছে ক্রিসমাস পাড়ায়। সকাল থেকে ফ্লুরিসে দেখা মিলেছে অসংখ্য মানুষের। ছবি: শঙ্কু সাঁতরা
advertisement
5/5
উৎসবের আমেজেও নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বাড়তি পুলিশি ব্যবস্থা থাকছে শহরে। পাশাপাশি, যাতায়াতের সুবিধা জন্য ছুটির দিনেও বাড়তি মেট্রোর ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ছবি: শঙ্কু সাঁতরা
বাংলা খবর/ছবি/কলকাতা/
Christmas 2021: সেজে উঠেছে শহর, বড়দিন উপলক্ষে ছুটির আনন্দে উদ্বেল কলকাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল