TRENDING:

Jagdeep Dhankhar: জগদীপ ধনখড়কে ফোন অধ্যক্ষ বিমানের! কেন হঠাৎ পদত্যাগ? ধনখড়ের সচিব যা বললেন, চমকে উঠবেন শুনে

Last Updated:
Jagdeep Dhankhar: সোমবার আচমকাই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়৷
advertisement
1/8
জগদীপ ধনখড়কে ফোন অধ্যক্ষ বিমানের! কেন হঠাৎ পদত্যাগ? ধনখড়ের সচিব যা বললেন,চমকে উঠবেন শুনে
সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শারীরিক অবস্থার অবস্থার খোঁজখবর নিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/8
যদিও জগদীপ ধনখড় নিজে ফোন ধরেননি। তাঁর সচিব ফোন ধরেছিলেন। সচিব স্পিকারকে জানান, জগদীপ ধনখড় এখন ভাল আছেন। বিশ্রাম নিচ্ছেন।
advertisement
3/8
স্পিকারের কথায়, ''আমি ফোন করেছিলাম। কিন্তু উনি বিশ্রাম নিচ্ছেন, বলেছিলেন ওঁর সচিব। ভাল আছেন। আমাকে বলেছেন পরে আপনার সঙ্গে উনি কথা বলবেন।''
advertisement
4/8
গত সোমবার আচমকাই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে পাঠানো চিঠিতে নিজের শারীরিক অসুস্থতাকে ইস্তফার কারণ হিসাবে দেখানো হলেও ধনখড়ের ইস্তফার পিছনে অন্য অঙ্ক রয়েছে বলে মনে করছে অনেকে৷
advertisement
5/8
অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছেন এবং প্রশ্ন তুলছেন যে এই বছরের শেষের দিকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না।
advertisement
6/8
এই পরিস্থিতিতে জগদীপ ধনখড়ের পদত‍্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ''আগে ভেবেছিলাম উনি সত‍্যিই হয়ত শারীরিক অসুস্থতার জন‍্য পদত‍্যাগ করেছিলেন। এখন তো শুনছি ওঁকে পুরো হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে।''
advertisement
7/8
এখানেই শেষ নয়, কল্যাণের সংযোজন, ''ওঁকে বলা হয়েছিল, ৯টার মধ‍্যে পদত‍্যাগ করুন না হলে ইমপিচমেন্ট মোশন আনা হবে। ৫০ জন সাংসদকে নাকি বসানো ছিল রাজনাথ সিংয়ের ঘরে। উনি কিছু কাজ সংবিধান মেনে করতেন, সেটা নরেন্দ্র মোদির পছন্দ নয়। এবার তো শুনছি রাজনাথ সিংকে হটানোর জন‍্য এবার তাঁকে উপরাষ্ট্রপতি করা হবে।''
advertisement
8/8
ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Jagdeep Dhankhar: জগদীপ ধনখড়কে ফোন অধ্যক্ষ বিমানের! কেন হঠাৎ পদত্যাগ? ধনখড়ের সচিব যা বললেন, চমকে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল