TRENDING:

IMD West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি...! আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলায়? একলাফে বাড়বে 'গরম'? এসে গেল আবহাওয়ার বড় আপডেট!

Last Updated:
IMD West Bengal Weather: আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার মেগা রদবদল রাজ্য জুড়ে। চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। হুঁশিয়ারি নিম্নচাপের। কী হতে চলেছে বাংলায়? কবে থেকে এন্ট্রি নেবে গরম। নতুন আপডেট বলে দিল আবহাওয়া দফতর আলিপুর।
advertisement
1/11
বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি..! আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলায়? একলাফে বাড়বে 'গরম'?
ফের আবহাওয়ার রদবদল রাজ্যে। দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণবর্তের রয়েছে নিম্নচাপের পরিণত হওয়ার সম্ভাবনা। কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা? কতটা প্রভাব পড়বে রাজ্যের আবহাওয়ায়? এল গুরুত্বপূর্ণ আপডেট।
advertisement
2/11
তবে পূর্বাভাস বলছে সরাসরি এই ঘূর্ণাবর্তের কোনও প্রভাব নেই এখনও বাংলায়। আপাতত তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের হালকা আমেজ থাকবে। দিনে শীতের অনুভূতি কমবে।
advertisement
3/11
সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না।
advertisement
4/11
আজও কলকাতায় ১৬ ডিগ্রিতেই পারদ। বাড়বে তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝি কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা।
advertisement
5/11
উত্তরবঙ্গে ও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। মালদহ ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
6/11
উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। আজ, সোমবার ও আগামিকাল মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে।
advertisement
7/11
দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
8/11
কলকাতার আবহাওয়া:পরিস্কার আকাশ। খুব সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রার সামান্য ওঠানামা। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়।
advertisement
9/11
আজকেও ১৬ ডিগ্রির ঘরেই সর্বনিম্ন। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
advertisement
10/11
কলকাতার তাপমান:আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
11/11
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি...! আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলায়? একলাফে বাড়বে 'গরম'? এসে গেল আবহাওয়ার বড় আপডেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল