TRENDING:

IMD Weather Update: ঠান্ডা কি আর পড়বে না? শীতের কনকনে হাওয়া গেল কোথায়? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট বর্ষবরণে। আর গাঙ্গেয় বঙ্গে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত কি আর পড়বে? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন।
advertisement
1/6
ঠান্ডা কি আর পড়বে না? শীতের কনকনে হাওয়া গেল কোথায়? আবহাওয়ার বড় খবর
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট বর্ষবরণে। আর গাঙ্গেয় বঙ্গে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত কি আর পড়বে? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন।
advertisement
2/6
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকেই উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের কম। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। রবিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। জাঁকিয়ে শীত উধাও বছরের শেষে।
advertisement
3/6
পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। বর্ষশেষে ও বছরের শুরুতে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বর্ষশেষে কিছুটা নামবে পারদ।কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নিচেও নামতে পারে তাপমাত্রা। রবিবার আংশিক মেঘলা আকাশ কয়েক জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
4/6
সোমবার থেকে উত্তুরে হাওয়ায় হিমেল পরশ রাজ্যে। তবে জাঁকিয়ে শীত নয়।
advertisement
5/6
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়ল। সকাল-সন্ধ্যা শীতের আমেজ থাকলেও কার্যত শীত উধাও কলকাতায়। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে।
advertisement
6/6
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: ঠান্ডা কি আর পড়বে না? শীতের কনকনে হাওয়া গেল কোথায়? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল