TRENDING:

IMD Weather Update: ২৪ ঘণ্টায় বিপুল বদল আবহাওয়ায়, বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়! কলকাতা নিয়ে চরম 'দুশ্চিন্তা'

Last Updated:
IMD Weather Update: বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা। দক্ষিণে কবে জানাতে পারেনি হাওয়া অফিস।
advertisement
1/9
২৪ ঘণ্টায় বিপুল বদল আবহাওয়ায়, বৃষ্টি হবে জেলায় জেলায়! কলকাতা নিয়েই 'দুশ্চিন্তা'
আগামী ২৪ ঘণ্টায় বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ। রবি ও সোমবার বৃষ্টির পর ফের কলকাতার তাপমাত্রা বাড়বে, বাড়বে অস্বস্তি। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/9
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। বাংলায় এবার দেরিতে বর্ষার আগমন। দক্ষিণবঙ্গে কবে বর্ষা এখনও জানায়নি আবহাওয়া দফতর।
advertisement
3/9
সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি হয়ছে। বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসমে। শনিবার অসমের ধুবড়ি পর্যন্ত পৌঁছেছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা।
advertisement
4/9
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে ১৫ জুন পর্যন্ত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে।
advertisement
5/9
রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে।
advertisement
6/9
দক্ষিণবঙ্গের পশ্চিমে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া ও গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত।
advertisement
7/9
কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। রবি ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে।
advertisement
8/9
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এরপর তিনদিন ফের বাড়বে তাপমাত্রা বাড়বে অস্বস্তি।
advertisement
9/9
কলকাতা শহরে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: ২৪ ঘণ্টায় বিপুল বদল আবহাওয়ায়, বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়! কলকাতা নিয়ে চরম 'দুশ্চিন্তা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল