IMD Weather Update: বাংলার ৪ জেলায় উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস, ২৪ ঘণ্টায় ইউ-টার্ন নেবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা! জানুন ওয়েদার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তীব্র গরম কবে থেকে? জানুন ওয়েদার আপডেট...
advertisement
1/6

★সকাল থেকে ঠান্ডার আমেজ থাকলেও, বেলা গড়াতেই তাপমাত্রা বাড়ছে বাংলায়। উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জানুন ওয়েদার আপডেট। দিলেন, হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
★উত্তরবঙ্গে পার্বত্য ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।
advertisement
3/6
★আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি এলাকায় শুষ্ক আবহাওয়া। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তারপর থেকে বাড়বে তাপমাত্রা।
advertisement
4/6
★দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে।
advertisement
5/6
★দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
6/6
★কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল ও পরশু উনিশ/কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গল বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রবিবার কলকাতায় দুপুরের পর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। (রিপোর্টার- বিশ্বজিৎ সাহা)সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ, বুধবার ১৭ ডিগ্রির ঘরে শহরের পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।