TRENDING:

IMD Weather Update: দমকা ঝোড়ো বাতাস, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বাংলাজুড়ে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ওয়েদার আপডেট জানুন...
advertisement
1/11
দমকা ঝোড়ো বাতাস, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা? ওয়েদার আপডেট
★পশ্চিমী ঝঞ্ঝার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে বাংলাজুড়ে। কেমন থাকবে নয়া সপ্তাহের আবহাওয়া? আপডেট দিলেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/11
★সপ্তাহভর বৃষ্টি উত্তরবঙ্গে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাত।
advertisement
3/11
★বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই বিক্ষিপ্ত ভাবে আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশের সম্ভাবনা; বৃষ্টির অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে। সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাবে। তার প্রভাবেই ঝড়-বৃষ্টি।
advertisement
4/11
★রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনাতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/11
★সোমবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দু-এক জায়গায় হবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। এসব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
advertisement
6/11
★কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সাময়িকভাবে দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
7/11
★এর মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বাকি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
advertisement
8/11
★মঙ্গলবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এই সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
advertisement
9/11
★বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। এই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/11
★বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
11/11
★বৃহস্পতিবার থেকে শনিবার দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: দমকা ঝোড়ো বাতাস, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল