TRENDING:

IMD Weather Update: হাতে আর এক ঘণ্টা, তোলপাড় ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলার ৪ জেলায়! বাজের সতর্কতা, আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: সকাল থেকেই বাংলার আকাশ গুমোট। তীব্র কাঠফাটা রোদের ঝলকানি ও শুষ্কতার আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। তবে স্বস্তির খবর রবিবার বিকেলে।
advertisement
1/7
হাতে আর এক ঘণ্টা, তোলপাড় ঝড়-বৃষ্টির খবর বাংলার ৪ জেলায়! বাজের সতর্কতা, আবহাওয়ার বড় খবর
সকাল থেকেই বাংলার আকাশ গুমোট। তীব্র কাঠফাটা রোদের ঝলকানি ও শুষ্কতার আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। তবে স্বস্তির খবর রবিবার বিকেলে।
advertisement
2/7
আগামী ২ থেকে ৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা এবং সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
3/7
দমকা হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রয়েছে বাজের সতর্কতা।
advertisement
4/7
সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শুষ্ক আবহাওয়া রোদের তেজ ক্রমশ বাড়বে।
advertisement
5/7
বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
6/7
সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে ; বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি।
advertisement
7/7
মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ। বুধ বৃহস্পতিবার এর মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: হাতে আর এক ঘণ্টা, তোলপাড় ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলার ৪ জেলায়! বাজের সতর্কতা, আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল