IMD Weather Update: খামখেয়ালি আবহাওয়ায় এবার বৃষ্টির 'এন্ট্রি'! বাংলার একাধিক জেলা ভিজবে কবে থেকে? রয়েছে বজ্রবিদ্যুতের আশঙ্কা
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উইকেন্ডে ভিজবে কোন কোন জেলা? রইল ওয়েদার আপডেট...
advertisement
1/6

দিনে বেশ গরম, রাতের দিকে তাপমাত্রার পতন। বাংলাজুড়ে এখন এমনই খামখেয়ালি আবহাওয়া জারি। তবে নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া? রইল আপডেট...
advertisement
2/6
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু'দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
advertisement
3/6
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/6
মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা ও সংলগ্ন জেলাতে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
5/6
উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। আপাতত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
advertisement
6/6
সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। এই পাঁচ জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)