TRENDING:

IMD Weather Update: উত্তুরে হাওয়ার শিরশিরানির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে বৃষ্টি হবে কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: উইকেন্ডে বৃষ্টিপাত। শনি ও রবিবার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা। ভিজবে কোন কোন জেলা? ওয়েদার আপডেট...
advertisement
1/8
উত্তুরে হাওয়ার শিরশিরানির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে বৃষ্টি হবে কোন কোন জেলায়?
★সকালে গরম, রাতের দিকে একটু ঠান্ডা। হেমন্তের বেলায় আবহাওয়া আপডেট দিলেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/8
★উইকেন্ডে বৃষ্টিপাত। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।
advertisement
3/8
★উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা।
advertisement
4/8
★বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলে হালকা বাতাস বইবে।
advertisement
5/8
★শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কখনো কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া। মূলত উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে।
advertisement
6/8
★দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তবে অস্বস্তি খুব একটা বেশি হবে না।
advertisement
7/8
★দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তুরে হওয়ার প্রভাব বেশি থাকে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। রাতে হালকা শিশির, সকালে হালকা কুয়াশার সম্ভাবনা।
advertisement
8/8
★দক্ষিণ-পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। বাকি বেশ কিছু জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা তৈরি হবে উইকেন্ডে। (বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: উত্তুরে হাওয়ার শিরশিরানির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে বৃষ্টি হবে কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল