IMD Weather Update: মুহূর্তে বদলাবে আকাশ, মেঘ জমতে শুরু করেছে! বৃষ্টির পূর্বাভাস বাংলার ১২ জেলায়, আবহাওয়ার বড় খবর
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। ভিজবে কবে থেকে কোন কোন জেলা? জানুন ওয়েদার আপডেট...
advertisement
1/8

★ঠান্ডা-গরমের খামখেয়ালিপনা অব্যাহত বাংলাজুড়ে। কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া? রইল ওয়েদার আপডেট...
advertisement
2/8
★রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার।
advertisement
3/8
★দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু'দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায়।
advertisement
4/8
★রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/8
★মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
6/8
★উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
7/8
★সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
advertisement
8/8
★সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)