TRENDING:

IMD Weather Update: শুকনো দিন শুরু শুক্রবারেই, উইকেন্ডে থাকবে শীত-শীত ভাব! তাপমাত্রা বাড়বে কবে? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
IMD Weather Update: দিনে গরম থাকলেও, বেলা গড়ালেই কমছে তাপমাত্রা। বাংলায় আবহাওয়ার খামখেয়ালিপনা জারি। উইকেন্ডে কেমন থাকবে ওয়েদার? রইল লেটেস্ট আপডেট...
advertisement
1/6
শুকনো দিন শুরু শুক্রবারেই, উইকেন্ডে থাকবে শীত-শীত ভাব! তাপমাত্রা বাড়বে কবে? আবহাওয়ার খবর
★সকালে গরম, বেলা গড়ালেই ঠান্ডা ঠান্ডা ভাব। কেমন থাকবে আগামিকাল শুক্রবার-সহ উইকেন্ডের আবহাওয়া? ওয়েদার আপডেট জানুন।
advertisement
2/6
★বৃষ্টির পরে হালকা উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে। সামান্য কমল রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের আমেজ কিছুটা বাড়ল। উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্ট। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। শুক্রবার থেকে রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া।
advertisement
3/6
★দক্ষিণবঙ্গে আগামী দুই দিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল সন্ধে হালকা শীতের আমেজ। বেলায় আমেজ উধাও। ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ২২/২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে রাতের পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পয়লা মার্চ থেকে। সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে।
advertisement
4/6
★উত্তরবঙ্গেও শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার সকালের দিকে পার্বত্য এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি বা খুব উঁচু এলাকায় গ্রাউন্ড ফ্রস্ট হালকা তুষারপাত হতে পারে। বেলা বাড়লে ক্রমশ আবহাওয়ার পরিবর্তন। আগামী দু'দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
5/6
★কলকাতায় কয়েকদিন আগে সামান্য বৃষ্টির পরে ফের উত্তুরে হওয়ার ঝলক। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল। ১৮ ডিগ্রির ঘরে বৃহস্পতিবার কলকাতার পারদ। গত দুদিনের পর শীতের অনুভূতি একটু বাড়ল রাতে ও সকালে। বেলা বাড়লে শীতের আমেজ কমবে। উইকেন্ডে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।‌ ২০ থেকে বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২২/২৩ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের শুরুতেই। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে।
advertisement
6/6
★কলকাতার তাপমান বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: শুকনো দিন শুরু শুক্রবারেই, উইকেন্ডে থাকবে শীত-শীত ভাব! তাপমাত্রা বাড়বে কবে? আবহাওয়ার বড় আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল