TRENDING:

IMD Kolkata Weather Update: আর চার দিন...! শুক্র থেকে আবহাওয়ার ১৮০ ডিগ্রি রদবদল, আগামী ৭ দিন কী হতে চলেছে? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
IMD Kolkata Weather Update: দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। আগামী দু'দিনে আরো তাপমাত্রা বাড়তে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া।
advertisement
1/8
আর চার দিন...! শুক্র থেকে আবহাওয়ার ১৮০ ডিগ্রি রদবদল, আগামী ৭ দিন কী হতে চলেছে?
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। আগামী দু'দিনে আরো তাপমাত্রা বাড়তে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। তাই উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু।
advertisement
2/8
শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি জেলাতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
advertisement
3/8
উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বুধবারের পর থেকে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
advertisement
4/8
আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। অনুমান আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের।
advertisement
5/8
মৌসুমী অক্ষরেখা ২৬ শে মে থেকে পশ্চিমে মুম্বই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ এ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত।
advertisement
6/8
কলকাতারাতের তাপমাত্রা  অনেকটাই বেড়ে গেল। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আজ থেকে দিনের তাপমাত্রা বাড়বে। উর্দ্ধমুখী হবে রাতের তাপমাত্রাও।
advertisement
7/8
আজ দিনভর পরিস্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। গরমও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
8/8
কলকাতার তাপমানআজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Kolkata Weather Update: আর চার দিন...! শুক্র থেকে আবহাওয়ার ১৮০ ডিগ্রি রদবদল, আগামী ৭ দিন কী হতে চলেছে? জানিয়ে দিল আলিপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল