TRENDING:

IMD Kolkata Rain Alert: রেডি থাকুন...! কিছুক্ষণেই ঝড়-বৃষ্টি-বজ্রপাত কাঁপাবে কলকাতা! আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
IMD Kolkata Rain Alert: আর কিছুক্ষণেই বৃষ্টি শুরু হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! জারি অ্যালার্ট।
advertisement
1/9
রেডি থাকুন...! কিছুক্ষণেই ঝড়-বৃষ্টি-বজ্রপাত কাঁপাবে কলকাতা! আবহাওয়ার মেগা আপডেট
গরমের অস্বস্তির মধ্যেই সুখবর। আর কিছুক্ষণেই বৃষ্টি শুরু হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। গতকাল থেকেই থেকে বৃষ্টির দাপট শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ও ঝড় সহ তুমুল বৃষ্টি হয়েছে। আর আজ ফের বৃষ্টির ঘনঘটা দেখবে শহর।
advertisement
2/9
পূর্বাভাস মতোই আজ থেকে ব্যাপক বদলে যেতে চলেছে রাজ্যের আবহাওয়া।
advertisement
3/9
একদিকে যখন ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের তখন জেলায় জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে।
advertisement
4/9
ফলে ছাতা ছাড়া বেরোনো মাস্ট। আবহাওয়া দফতর থেকে বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা।
advertisement
5/9
ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! জারি অ্যালার্ট। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর।
advertisement
6/9
বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ জীবন নাজেহাল করে তুলেছে। ছিটেফোঁটা বৃষ্টি হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। বরং উল্টে আরও গরম বাড়ছিল।
advertisement
7/9
এরই মাঝে আজ দক্ষিণবঙ্গের একের পর এক জেলার ক্ষেত্রে বৃষ্টির কথা মাথায় রেখে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা রয়েছে বাঁকুড়া জেলায়।
advertisement
8/9
এছাড়াও আজ সকালের রিপোর্টে আলিপুর মৌসম ভবন জানায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে তুমুল বর্ষণ হবে। থাকবে বজ্রবিদ্যুৎ।
advertisement
9/9
ইতিমধ্যে কলকাতার আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামতে বিক্ষিপ্ত বৃষ্টি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Kolkata Rain Alert: রেডি থাকুন...! কিছুক্ষণেই ঝড়-বৃষ্টি-বজ্রপাত কাঁপাবে কলকাতা! আবহাওয়ার মেগা আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল