শনি-রবি নামছে সাংঘাতিক ঝড়-তুফান! তিন জেলায় কমলা সতর্কতা... কেঁপে যাবে উত্তর থেকে দক্ষিণ, আবহাওয়ার আপডেটে 'বিরাট' চমক
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
1/9

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত সরে উত্তরবঙ্গে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শান্তিনিকেতন ও ক্যানিং এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে।
advertisement
2/9
শনি ও রবিবার অতিবৃষ্টির লাল সর্তকতা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামবে। উত্তরবঙ্গের নদীর জল স্তর অনেকটাই বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
advertisement
3/9
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। শনিবার অতিবৃষ্টির লাল সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/9
কমলা সতর্কতা ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে।
advertisement
5/9
রবিবার অতিবৃষ্টির লাল সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তর দিনাজপুর ও মালদা জেলায়।
advertisement
6/9
সোমবার উত্তরবঙ্গের উপরের জেলাতে অতিবৃষ্টির কমলা সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
7/9
মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
8/9
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে ভারী বৃষ্টি।
advertisement
9/9
কাল শনিবার-সহ বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু-এক পশলা কোন কোন জেলাতে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে।