TRENDING:

Heavy Rain Alert|| নিকষ কালো মেঘে ঢাকছে আকাশ, তুমুল বৃষ্টির আশঙ্কা ৩ জেলায়, হলুদ সতর্কতা জারি

Last Updated:
Heavy Rain Forecast, Yellow Alert Issued: হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কিছুক্ষণের মধ্যেই কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি শুরু হবে। তাই প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
1/7
নিকষ কালো মেঘে ঢাকছে আকাশ, তুমুল বৃষ্টির আশঙ্কা ৩ জেলায়, হলুদ সতর্কতা জারি
*দিনেই নামল রাতের আঁধার। নিকষ কালো মেঘে ঢাকছে আকাশ। আর কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ রাজ্যের তিন জেলায়। সেই আশঙ্কায় ইতিমধ্যেই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতীকী ছবি। 
advertisement
2/7
*হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কিছুক্ষণের মধ্যেই কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি শুরু হবে। তাই প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
3/7
*আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আপাতত আবহাওয়ার খুব একটা বেশ পরিবর্তন হবে না। প্রতীকী ছবি। 
advertisement
4/7
*হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ১৭ তারিখের পরে থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। কিন্তু আগামী ৩-৪দিন আবহাওয়ার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। প্রতীকী ছবি। 
advertisement
5/7
*উত্তরবঙ্গে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ উঠছে। আজও সারাদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দু'এক জায়গায় হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রতীকী ছবি। 
advertisement
6/7
*আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ আর আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে  ৯১ শতাংশ৷ ফলে ফের একবার অসহ্য হবে আবহাওয়া পরিস্থিতি  ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে ফিল লাইক তাপমাত্রা৷  প্রতীকী ছবি। 
advertisement
7/7
*আইএমডি জানিয়েছে, এখনও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকলেও আগামী পাঁচদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতেও পারে৷ তবে এখনও আবহাওয়া দফতর এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি৷ প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Heavy Rain Alert|| নিকষ কালো মেঘে ঢাকছে আকাশ, তুমুল বৃষ্টির আশঙ্কা ৩ জেলায়, হলুদ সতর্কতা জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল