TRENDING:

Kolkata Tram: চলতে -চলতে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল ট্রাম! মারাত্মক ঘটনা কলকাতায়

Last Updated:
Kolkata Tram: জানা গিয়েছে, এজেসি বোস রোডের উপর দিয়ে যখন ট্রামটি যাচ্ছিল, তখনই পেছনের কামরায় আগুন লেগে যায়। (তথ্য ও ছবি: সাহ্নিক ঘোষ)
advertisement
1/5
চলতে -চলতে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল ট্রাম! মারাত্মক ঘটনা কলকাতায়
কলকাতা: মারাত্মক ঘটনা কলকাতায়। চলন্ত ট্রামে (Kolkata Tram) লেগে গেল আগুন। বৃহস্পতিবার নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রামটি AC ট্রাম ছিল। তবে, যে সময় আগুন লাগে ট্রামটিতে, সেই সময় তাতে কোন যাত্রী ছিল না। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে ট্রাম, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
2/5
কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখছে দমকল। ট্রামের চালক জানিয়েছেন, নোনাপুকুর ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেডের দিকে যাচ্ছিল ট্রামটি।
advertisement
3/5
প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকাই বিকট শব্দ হয়। স্বাভাবিকভাবেই শব্দ পেয়ে অনেকেই ছুটে যান এলাকার বাসিন্দা, পথচলতি মানুষরা। সকলেই দেখতে পান, দাউদাউ করে জ্বলছে ট্রামটি।
advertisement
4/5
তবে, ট্রামের চালক ও কন্ডাকটর বড় কিছু ঘটার আগেই নেমে যান। বড় কোন ঘটনা না ঘটলেও ব্যস্ত রাস্তার ঠিক মাঝে ট্রামটিতে আগুন লেগে যাওয়ায় ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
advertisement
5/5
জানা গিয়েছে, এজেসি বোস রোডের উপর দিয়ে যখন ট্রামটি যাচ্ছিল, তখনই পেছনের কামরায় আগুন লেগে যায়। দ্রুত খবর যায় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Tram: চলতে -চলতে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল ট্রাম! মারাত্মক ঘটনা কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল