TRENDING:

BJP Brigade Rally: কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের

Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে ঘিরে শনিবার সকাল থেকেই ব্রিগেড ময়দান ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে ব্রিগেডে পৌঁছচ্ছেন। কোথাও নাগাড়ার তালে মিছিল, কোথাও আবার সেলফি জোনে ভিড়—সভা শুরুর আগেই ব্রিগেডে ধরা পড়ছে রঙিন নানা ছবি। দূর জেলা থেকে আসা অনেক সমর্থক ব্রিগেড ময়দানেই বিশ্রাম নিচ্ছেন, খাওয়া-দাওয়া সেরে সভার প্রস্তুতিও নিচ্ছেন।
advertisement
1/8
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে শনিবার সকাল থেকেই ব্রিগেড ময়দান ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে ব্রিগেডে পৌঁছচ্ছেন। সমাবেশ শুরুর আগেই মাঠের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রঙিন দৃশ্য, যা ধরা পড়ছে ক্যামেরায়।
advertisement
2/8
মোদির ব্রিগেডের সভায় বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। কর্মীরা দলবদ্ধ হয়ে ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। এখানে ৩ টি সেগমেন্টে রান্না হচ্ছে। মোট ১ লক্ষ লোকের রান্না করা হয়েছে। মেনুতে রয়েছে ভাত, সবজি ডাল। যাঁরা এখানে আসবেন, তাঁদের থাকার জন্যও ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া সেরে ব্রিগেড যাবেন কর্মীরা। ফেরার পথে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর ট্রেনে উঠবে।
advertisement
3/8
• ব্রিগেডে সেলফি জোন: সমাবেশকে ঘিরে ব্রিগেড ময়দানে তৈরি করা হয়েছে বিশেষ সেলফি জোন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাটআউটের পাশে দাঁড়িয়ে ‘কাঁধে হাত রেখে’ সেলফি তোলার ব্যবস্থা রাখা হয়েছে। অনেক কর্মী-সমর্থক সেই সেলফি জোনে ছবি তুলছেন।
advertisement
4/8
• দূর জেলা থেকে এসে ব্রিগেডেই প্রস্তুতি: রাজ্যের দূরদূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের অনেকেই সকাল থেকেই ব্রিগেড ময়দানে পৌঁছে গিয়েছেন। কেউ মাঠে বসে জলখাবার খাচ্ছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। আবার কেউ সভা শুরুর আগে নিজেদের মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
advertisement
5/8
• ঠাকুরনগর থেকে ‘রাম’ সেজে ব্রিগেডে: উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর থেকে সুচিত্রা মজুমদার বিশ্বাস নামে এক সমর্থক রামচন্দ্রের সাজে ব্রিগেডে এসেছেন। হাতে তীর-ধনুক, গায়ে নীল রং—এই রঙিন উপস্থিতি ব্রিগেড ময়দানে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
advertisement
6/8
• মালদা থেকে নাগাড়া বাজিয়ে আগমন: মালদা জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকদের একটি দল নাগাড়া বাজিয়ে মিছিল করে ব্রিগেডে পৌঁছেছে। ঢাক-ঢোল ও বাদ্যের তালে তাদের আগমন সমাবেশের আবহ আরও জমিয়ে তুলেছে।
advertisement
7/8
• বড় বড় মিছিলের ঢল: রাজ্যের বিভিন্ন জেলা থেকে বড় বড় মিছিল ঢুকছে ব্রিগেড ময়দানে। পতাকা, ব্যানার এবং স্লোগানে ভরে উঠেছে গোটা এলাকা। সভা শুরুর আগেই মাঠে কর্মী-সমর্থকদের ভিড় ক্রমশ বাড়ছে।
advertisement
8/8
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে তাই সকাল থেকেই ব্রিগেডে উৎসবের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ ঘিরে রঙিন ছবি ধরা পড়ছে শহরের রাজনৈতিক মঞ্চে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
BJP Brigade Rally: কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল