TRENDING:

Rain in Kolkata: বিধানসভা থেকে বৈষ্ণবঘাটা, অঝোর বৃষ্টিতে ফের জল থৈথৈ তিলোত্তমা! দেখুন...

Last Updated:
Rain in Kolkata: বিরোধী দলনেতা বলেন, 'কলকাতা লন্ডন হয়নি। বৃষ্টি হলেই জল জমে যায়। আর জল জমে গেলেই নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা বেরিয়ে পড়ে।'
advertisement
1/5
বিধানসভা থেকে বৈষ্ণবঘাটা, অঝোর বৃষ্টিতে ফের জল থৈথৈ তিলোত্তমা! দেখুন...
ফের অঝোর বৃষ্টিতে ভাসল কলকাতা ও সংলগ্ন এলাকা। আর তা নিয়েই রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, বিরোধী দলনেতা বলেন, 'কলকাতা লন্ডন হয়নি। বৃষ্টি হলেই জল জমে যায়। আর জল জমে গেলেই নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা বেরিয়ে পড়ে।'
advertisement
2/5
এদিন বৃষ্টিতে বিধানসভাতেও জল থৈথৈ অবস্থা। সরকারের সমালোচনা করেন বিধায়ক অশোক লাহিড়ীও। তাঁর বক্তব্য, 'এই সরকার ত্রাণের সরকার। আমফান হলে, বর্ষা হলেই জল যন্ত্রণা শুরু হয়। আর দুয়ারে ত্রাণ নিয়ে সরকার পৌঁছে যায়। কিন্তু, বাংলার মানুষ পরিত্রাণ চায়।'
advertisement
3/5
বৃষ্টির পাশাপাশি মারাত্মক বজ্রপাতও শুরু হয় এদিন থেকে। ফলে ফের প্রাণহানীর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে আবেদন করছে।
advertisement
4/5
সূত্রের খবর, এই সপ্তাহব্যাপী গোটা রাজ্যে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
এদিনও বিধানসভা থেকে শুরু করে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমে যায় রাস্তায়। দিন কয়েক আগেই বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়েছিল মহানগরী। আবার সেই আশঙ্কায় প্রহর গুনছে শহরবাসী।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rain in Kolkata: বিধানসভা থেকে বৈষ্ণবঘাটা, অঝোর বৃষ্টিতে ফের জল থৈথৈ তিলোত্তমা! দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল