Dilip Ghosh News: বিজেপিতে বড় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ? ফের ফিরছেন স্বমহিমায়! দিল্লিতে শমীক, হতে চলেছে বিরাট সিদ্ধান্ত!
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Dilip Ghosh News: এবার দিল্লির নেতারা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফের রাজ্য কমিটি কিংবা অন্যান্য কমিটিতে আসন দেন কিনা, সেটাই দেখার।
advertisement
1/6

কলকাতা: শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির দায়িত্বভার নেওয়ার পর রাজ্য বিজেপির কমিটিকে নতুন করে তৈরির ভাবনা আগেই প্রকাশ্যে এসেছে। বঙ্গ পদ্ম শিবিরের রাজ্য কমিটি, কোর কমিটি, জেলা কমিটি সহ একাধিক মোর্চাগুলিকেও নতুনভাবে সাজানো হতে পারে। সে কারণেই তড়িঘড়ি নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে দিল্লি পাড়ি দিয়েছেন রাজ্য সভাপতি শমীক।
advertisement
2/6
তবে রাজনৈতিক মহলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন দিলীপ ঘোষ কি ফিরতে পারেন রাজ্য কমিটিতে? কিংবা দলের অন্য কোনও সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হতে পারেন দিলীপ? যদিও দিলীপ ঘোষ প্রসঙ্গে রাজ্য সভাপতি সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব সকলেরই একই মত, দিলীপ ঘোষ সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement
3/6
তবে এবার দিল্লির নেতারা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ফের রাজ্য কমিটি কিংবা অন্যান্য কমিটিতে আসন দেন কিনা, সেটাই দেখার। শেষবার রাজ্য বিজেপির সল্টলেক দফতরে শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ বলেছিলেন, তাঁর এখনও 'মার্কেটে' দাম আছে। দলীয় পদ নেই, সাংসদ পদও গিয়েছে ২০২৪ সালে। তবু যে তিনি বাংলার রাজনীতি থেকে প্রাসঙ্গিকতা হারাননি, তা বুঝিয়ে দিয়েছেন বারবার।
advertisement
4/6
এবার কি তবে নতুন করে কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে? আবার কি কেন্দ্রীয় বা রাজ্য কমিটিতে জায়গা পাবেন দিলীপ? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ পূর্বে জানিয়েছেন, “দেখি পার্টি কীভাবে চায়। আমি তো বিধানসভায় আগে প্রার্থী হয়েছি, লোকসভাতেও হয়েছি। পার্টির প্রয়োজনে যেটা দরকার, সেটা করব।”
advertisement
5/6
শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর দলে পুরনোদের আধিক্য এবং গুরুত্ব যে বেড়েছে, তা বলাই বাহুল্য। আদি কর্মীদের দায়িত্বভার বৃদ্ধি এবং তাদের রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনাই শমীক ভট্টাচার্যের অন্যতম লক্ষ্য, সে কথাও আগে স্পষ্ট হয়েছে।
advertisement
6/6
এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ যে বিজেপির দাপুটে নেতা, সে কথা অনস্বীকার্য। সুতরাং আগামী বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষকে ফের প্রাসঙ্গিক করে পদ্ম শিবিরের রাজনীতির সামনের সারিতে আনা হয় কিনা, সেটাই এখন দেখার।