TRENDING:

ঘন কুয়াশার সতর্কতা ২ দিন! পশ্চিমী ঝঞ্ঝায় এলোমেলো শীত...বুধ থেকে 'হাওয়াবদল'? দেখুন আবহাওয়ার আপডেট

Last Updated:
Dense Fog Alert: শীতের সকালে কুয়াশার ঘনঘটায় বিপর্যস্ত জনজীবন। ট্রেন চলছে দেরিতে। বিমান উড়তে পারছে না। গাড়িও চলছে সাবধানে, হেডলাইট জ্বালিয়ে। এমনই প্রভাত-ছবি সোমবারের কলকাতায়। কেমন থাকবে সপ্তাহের আবহাওয়া? দেখে নিন আপডেট।
advertisement
1/8
ঘন কুয়াশার সতর্কতা ২ দিন! পশ্চিমী ঝঞ্ঝায় এলোমেলো শীত...বুধ থেকে 'হাওয়াবদল'?
শীতের সকালে কুয়াশার ঘনঘটায় বিপর্যস্ত জনজীবন। ট্রেন চলছে দেরিতে। বিমান উড়তে পারছে না। গাড়িও চলছে সাবধানে, হেডলাইট জ্বালিয়ে। এমনই প্রভাত-ছবি সোমবারের কলকাতায়। কেমন থাকবে সপ্তাহের আবহাওয়া? দেখে নিন আপডেট।
advertisement
2/8
সপ্তাহের প্রথম দুই দিন ঘন কুয়াশার সতর্কবার্তা রাজ্যে। উত্তরবঙ্গের ৫ জেলায় এবং দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঘন কুয়াশার দাপট সোমবার সকালে। মঙ্গলবারও এমনই কুয়াশা সমস্যায় ফেলবে, জানাচ্ছে হাওয়া অফিস। দৃশ্যমানতা ৫০ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে কোথাও কোথাও।
advertisement
3/8
উত্তরবঙ্গের দু-এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি। কাল বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ চার জেলাতে।
advertisement
4/8
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। পর পর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা শীতে। আটকে উত্তুরে হাওয়া।
advertisement
5/8
বাড়ছে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প। এর প্রভাবেই বাড়ছে উষ্ণতা। সোম ও মঙ্গলবার আরও দু' ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা।
advertisement
6/8
কলকাতায় সোম-মঙ্গল থাকবে কুয়াশার দাপট। ঘন কুয়াশা হতে পারে খুব সকালের দিকে। দৃশ্যমানতা অনেকটাই কমবে। শীতের আমেজও কমবে। আগামিকাল আরও একটু বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
7/8
আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে বাড়বে উষ্ণতা। বুধবার কিংবা তার পর আবার পারদ নামবে। আপাতত কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই।
advertisement
8/8
কলকাতার তাপমান: সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ঘন কুয়াশার সতর্কতা ২ দিন! পশ্চিমী ঝঞ্ঝায় এলোমেলো শীত...বুধ থেকে 'হাওয়াবদল'? দেখুন আবহাওয়ার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল