DA Arrears Update: শিক্ষকদের ডিএ নিয়ে বড় খবর,আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
DA Arrears Update:শিক্ষকদের বকেয়া ডিএ পাওয়া নিয়ে নানা দ্বন্দ্ব দেখা দিয়েছিল! অবশেষে, সব অনিশ্চয়তা কাটিয়ে, আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য
advertisement
1/5

অবশেষে সুখবর! শিক্ষাক্ষেত্রে কর্মরত আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হল। সূত্রের খবর, ইতিমধ্যেই বিকাশ ভবনে কর্মীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
advertisement
2/5
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা শুরু হয়েছে। কার কত ডিএ প্রাপ্য, সেই হিসাবনিকাশও চলছে। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষকদের বিস্তারিত তথ্যও চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর।
advertisement
3/5
সূত্রের খবর, ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়কালের তথ্য চাওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক, আধিকারিক ও কর্মীরা কোন পদে কর্মরত ছিলেন, তাঁদের বেতন কাঠামোর ব্যান্ড পে ও অ্যাকাডেমিক গ্রেড পে কত ছিল, এবং সেই অনুযায়ী কত ডিএ প্রাপ্য—এই সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
advertisement
4/5
জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই তিনটি আলাদা সময়পর্বে ভাগ করে তথ্য নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে সমস্ত তথ্য সংগ্রহ ও গণনার কাজ শেষ হলে ‘ম্যাচিং অর্ডার’ জারি করা হবে। এর পরই বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।
advertisement
5/5
অসংখ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কীভাবে পাবেন বকেয়া ডিএ? ১ এপ্রিল নবান্নের অর্থ দফতরের সঙ্গে বৈঠকে বসেন স্কুল শিক্ষাসচিব। কত ডিএ পাবেন শিক্ষক, শিক্ষাকর্মী ও পেনশরাররা, তার একটা হিসাব করতে বলা হয় স্কুল শিক্ষা দফতরের সচিবকে। যেহুতু স্কুল শিক্ষা দফতরের অধীনে একাধিক বোর্ড ও সংসদ রয়েছে, সেই কারণে এই হিসাবটা করতে বলা হয়েছে।