TRENDING:

IMD Weather Forecast: জমেছে গাঢ় মেঘ, কিছুক্ষণেই ফের ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি, বইবে দামাল হাওয়া! কলকাতা-সহ কোন কোন জেলায় অতি দুর্যোগ, জানিয়ে দিল আলিপুর

Last Updated:
IMD Weather Forecast: ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলার বেশিরভাগ অংশে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে।
advertisement
1/7
জমেছে গাঢ় মেঘ, কিছুক্ষণেই ফের ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি, বইবে দামাল হাওয়া! আবহাওয়ার বড় খবর
*গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে। তাতেই সমুদ্র উত্তাল হবে। শনিবার পর্যন্ত বাংলা-ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
2/7
*আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলার বেশিরভাগ অংশে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে।
advertisement
3/7
*দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশিরভাগ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/7
*ভারী বৃষ্টি চলছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
advertisement
5/7
*উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শনি ও রবি বৃষ্টি বাড়তে পারে নিচের দিকে জেলা মালদহ ও দিনাজপুরে। উত্তরবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
6/7
*আজ বৃহস্পতিবার দুপুর গড়াতেই তুমুল বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ শহরতলিতে। দু'ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কলকাতার কিছু অংশে। কলকাতা পুরসভার দেওয়া হিসাব অনুযায়ী বালিগঞ্জে দুপুর এক'টা থেকে তিন'টের মধ্যে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই একই সময়ে যোধপুরপার্কে হয়েছে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত।
advertisement
7/7
*তপসিয়ায় ৯৩ মিলিমিটার, গড়িয়ার কামডহরিতে ৬৭ মিলিমিটার, চেতলায় ৬২ মিলিমিটার, ধাপা এবং দক্ষিণের কুদঘাটে ৬১ মিলিমিটার, কালীঘাটে ৫৭ মিলিমিটার, চিংড়িহাটায় ৪৯ মিলিমিটার এবং তারাতলায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতায় জলমগ্ন। দক্ষিণ কলকাতায় বেশ কিছু রাস্তায় এক ঘণ্টার বৃষ্টিতেই জমে যায় প্রচুর জল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Forecast: জমেছে গাঢ় মেঘ, কিছুক্ষণেই ফের ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি, বইবে দামাল হাওয়া! কলকাতা-সহ কোন কোন জেলায় অতি দুর্যোগ, জানিয়ে দিল আলিপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল