TRENDING:

আগামী মাস থেকে কলকাতায় বদলে যাচ্ছে মেট্রো পরিষেবা

Last Updated:
advertisement
1/5
আগামী মাস থেকে কলকাতায় বদলে যাচ্ছে মেট্রো পরিষেবা
১লা জুলাই থেকে বদলে যেতে চলেছে মেট্রো রেলের পরিষেবা। এবার থেকে রবিবার সকালের প্রথম ট্রেন চলবে সকাল ৯টা থেকে। আগে এই পরিষেবা পাওয়া যেত সকাল ৯-৫০ থেকে।
advertisement
2/5
এছাড়া রবিবার দিন বাড়ানো হচ্ছে মেট্রোরেলের সংখ্যা। ১লা জুলাই থেকে মেট্রোরেল চলবে ১২৪ টি। আপ ও ডাউনে ৬২ করে। আগে চলত ১১০ টি মেট্রো রেল। আপ ও ডাউনে ৫৫ করে।
advertisement
3/5
বাড়ানো হচ্ছে শনিবার মেট্রো রেলের সংখ্যাও। ১লা জুলাই থেকে মেট্রোরেল চলবে, ২৩৬ টি করে। আপ ও ডাউনে চলবে ১১৮ টি করে। আগে চলত ২২৪ টি করে। আপ ও ডাউনে ১১২ টি করে।
advertisement
4/5
তবে শুধু শনি ও রবিবার নয় ৷ মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে সোমবার থেকে শুক্রবারও। তবে তা বাড়বে সকাল ৭-৮ মধ্যে। আগে এই সময়ে মেট্রোরেল ছিল ২টি। এখন হবে ৩টি।
advertisement
5/5
সোমবার থেকে শুক্রবার কবি সুভাষ থেকে নোয়াপাড়া মধ্যে শেষ ট্রেনের সময় বদলানো হবে । আগে শেষ ট্রেন কবি সুভাষ ছাড়ত রাত ৮-৫০ মিনিটে। এখন ছাড়বে রাত ৯-২৫ মিনিটে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
আগামী মাস থেকে কলকাতায় বদলে যাচ্ছে মেট্রো পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল