TRENDING:

Weather Update: এখনই কালো হবে আকাশ, কলকাতা-সহ ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, জারি হলুদ সতর্কতা

Last Updated:
Weather Update: প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। কলকাতা-সহ রাজ‍্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
1/8
এখনই কালো হবে আকাশ, কলকাতা-সহ ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। কলকাতা-সহ রাজ‍্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/8
কিছুক্ষণেই বৃষ্টি আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি। কলকাতা-সহ রাজ্যের চার/পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/8
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/8
শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং হুগলিতে।
advertisement
5/8
সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/8
কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি থাকবে। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
7/8
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
8/8
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update: এখনই কালো হবে আকাশ, কলকাতা-সহ ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, জারি হলুদ সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল