TRENDING:

Bengal SSC Scam: চাকরি হারিয়ে এবার অনশনে শিক্ষকরা! সকলের আগে এগিয়ে এলেন কে? কী তাঁর পরিচয়, কোন স্কুলের শিক্ষক?

Last Updated:
Bengal SSC Scam: নাগরিক সমাজকে তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।
advertisement
1/7
চাকরি হারিয়ে এবার অনশনে শিক্ষকরা! সকলের আগে এগিয়ে এলেন কে? কী তাঁর পরিচয়
চাকরি হারিয়েছেন তাঁরা। এবার অনশনের পথ বেছে নিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনশন। জানানো হয়েছে, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদও তাঁদের কর্মসূচিতে রয়েছে।
advertisement
2/7
নাগরিক সমাজকে তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সাংবাদিক বৈঠকে জানানো হয়, অনশনে প্রথম বসছেন সারডাঙ্গা হাইস্কুলের শিক্ষক পঙ্কজ রায়। এরপর ধীরেধীরে আরও শিক্ষকরা তাতে যোগ দেবেন বলে জানানো হয়েছে শিক্ষকদের তরফে।
advertisement
3/7
‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের তরফে সুমন বিশ্বাস বলেন, ''রাজ্য সরকার এবং এসএসসি যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক। যতক্ষণ তা না হচ্ছে, এই গরমের মধ্যে আমরা অনশনের সিদ্ধান্ত নিচ্ছি। আজকের মিছিলের পর সেখান থেকে আচার্য সদন আসুন।'' চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায়, আপাতত অনশনে বসছেন, পরবর্তী সিদ্ধান্ত আলোচনা করে জানানো হবে
advertisement
4/7
এদিকে, রাজ্যের স্কুলগুলিতে বেতন সংক্রান্ত পোর্টাল খোলা হয়েছে। যেখানে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরও। বুধবার কসবার শিক্ষাভবনের জেলা স্কুল পরিদর্শকের দফতরে ডেপুটেশন দিয়ে এসএলএসটি ও আর এলএসটি শিক্ষক ও শিক্ষাকর্মীরা জানতে চেয়েছিলেন, তারা এই মাসে বেতন পাবেন কিনা? তখনই তাদের বলে দেওয়া হয়েছিল, তারা বেতন পাবেন না এমন অর্ডার এখনও আসেনি অর্থাৎ তারা যে বেতন পাবেন সে বিষয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন চাকরিহারারা।
advertisement
5/7
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের আশ্বস্ত করে ভলেন্টিয়ারি সার্ভিসের জন্য বললেও চাকরিহারাদের একাংশ তা করতে নারাজ। তাদের দাবি তাদেরকে পূর্বের পদেই বহাল রাখতে হবে।
advertisement
6/7
আর এখানেই প্রশ্ন পূর্বে পদের বহাল রাখারও কোনও নোটিশ যেখানে নেই, এমনকি সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের রায় ঘোষণা করেছে, সেখানে মুখ্যমন্ত্রীর দেখানো পথে কেন হাঁটতে চাইছেন না তারা? তবে সে পথে না হাঁটলেও এই মাসের পাইনে যে তারা পাচ্ছেন, তা নিশ্চিত। তাহলে কি চাকরি না করেই বেতন নিতে রাজি চাকরিহারারা?
advertisement
7/7
বেতনের পোর্টালে নাম থাকলেও এখন সেই টাকা নিতে তারা সংশয়বোধ করছেন। কারণ পরে সুদ সহ যদি টাকা ফেরত দিতে হয়। পোর্টালে যোগ্য ও অযোগ্য সবার নাম আছে। কেন আলাদা করা হল না? তা প্রশ্ন তুলছেন চাকরিহারারা। তাদের যোগ্য সম্মান দিয়ে স্কুলে না ফেরানো পর্যন্ত তারা বেতন নেবেন না।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bengal SSC Scam: চাকরি হারিয়ে এবার অনশনে শিক্ষকরা! সকলের আগে এগিয়ে এলেন কে? কী তাঁর পরিচয়, কোন স্কুলের শিক্ষক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল