TRENDING:

নিউ টাউনে দুর্গ বানাচ্ছে বিজেপি! কপ্টার থেকে 'কার্পেট বোম্বিং', ৪-৫টি হেলিপ্যাড..., বৈভবে চোখ ধাঁধিয়ে যাবে বাংলার

Last Updated:
Bengal BJP: ভোট প্রচারে এবার চার থেকে পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করবে বঙ্গ বিজেপি। দলীয় কার্যালয় সল্টলেক থেকে পরিবর্তনের ভাবনাও চালাচ্ছে। বঙ্গ বিজেপির নতুন ঠিকানা হতে পারে নিউটাউন। খোঁজা হচ্ছে এমন অফিস যেখানে একাধিক সুবিশাল হল থাকবে।
advertisement
1/6
নিউ টাউনে দুর্গ বানাচ্ছে বিজেপি! ৪-৫টি হেলিপ্যাড, বৈভবে চোখ ধাঁধিয়ে যাবে বাংলার!
ভোট প্রচারে এবার চার থেকে পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করবে বঙ্গ বিজেপি। দলীয় কার্যালয় সল্টলেক থেকে পরিবর্তনের ভাবনাও চালাচ্ছে। বঙ্গ বিজেপির নতুন ঠিকানা হতে পারে নিউটাউন। খোঁজা হচ্ছে এমন অফিস যেখানে একাধিক সুবিশাল হল থাকবে।
advertisement
2/6
হেলিপ্যাড এর সুবিধা থাকবে এমন অফিসও খোঁজা হচ্ছে। কার পার্কিং এর জায়গার ক্ষেত্রেও নজর দেওয়া হচ্ছে। সল্টলেক দফতরে জায়গা কম হওয়ার কারণেই পরিবর্তনের ভাবনা খবর বিজেপি সূত্রে। ইতিমধ্যে শুরু হয়েছে নতুন অফিস খোঁজার কাজ।
advertisement
3/6
৪ থেকে ৫টি হেলিকপ্টার ভোট প্রচারে ব্যবহার করা হবে। যাতে দিল্লির শীর্ষ স্থানীয় নেতৃত্ব একদিনে একাধিক জায়গায় সভা বা কর্মসূচি করতে পারেন। সে কারণেই হেলিকপ্টারের সংখ্যা বাড়ানোর ভাবনা চলছে বলে বিজেপি সূত্রে।
advertisement
4/6
এদিকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী আগামী বাংলা সফর প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, "মোদিজি আসবেন, প্রায়ই আসেন তিনি। ২১ সাল থেকে মোদিজি আসেননি এমন কোন সাল নেই। ফাঁকা হাতে আসেন না। গত চার মাসে প্রায় কুড়ি হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করেছেন তিনি।"
advertisement
5/6
প্রসঙ্গত, ইতিমধ্যেই ভোটের তরজা শুরু হয়ে গিয়েছে বাংলা জুড়ে। এবার বিজেপি সূত্রে খবর, পুজোর আগেই ফের বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। মহালয়ার আগে আরও একটি প্রধানমন্ত্রীর জনসভা করানোর পরিকল্পনা বিজেপির।
advertisement
6/6
নবদ্বীপ সাংগঠনিক জেলার রানাঘাটে পরবর্তী জনসভা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে করতে পারেন প্রধানমন্ত্রী। রানাঘাটের কোন মাঠে হবে সেটি এখনও নিশ্চিত না হলেও সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে আনার পরিকল্পনা চূড়ান্ত বলে খবর বিজেপি সূত্রে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
নিউ টাউনে দুর্গ বানাচ্ছে বিজেপি! কপ্টার থেকে 'কার্পেট বোম্বিং', ৪-৫টি হেলিপ্যাড..., বৈভবে চোখ ধাঁধিয়ে যাবে বাংলার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল