TRENDING:

Arpita Mukherjee: মা-কে হারিয়ে ফিরেছিলেন বাড়ি, সেখানেই সবচেয়ে বড় সুখবর পেলেন অর্পিতা! আর নয় জেল-বাস

Last Updated:
Arpita Mukherjee Bail: শিক্ষক দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্ত থাকাকালীনই জামিন পেলেন অর্পিতা।
advertisement
1/8
জামিন পেলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, প্যারোলে থাকাকালীনই জামিন মঞ্জুর
শিক্ষক দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্ত থাকাকালীনই জামিন পেলেন অর্পিতা।
advertisement
2/8
ইডি-র বিশেষ আদালতে সোমবার জামিন পান অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
3/8
শনিবার থেকে অর্পিতা মুখোপাধ্যায় প্যারোলে মুক্ত ছিলেন। রবিবারই আরও ৪৮ ঘণ্টা সময়সীমা বাড়ানোর জন্য আদালতে আবেদন করেন অর্পিতার আইনজীবী।
advertisement
4/8
প্যারোলে মুক্ত থাকাকালীনই অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেন সোমবার। তবে কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি, জমা রাখতে হবে পাসপোর্ট।
advertisement
5/8
আদালতে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। ৫ লক্ষ টাকা বন্ডে জামিন। মায়ের শেষকৃত্যের কাজ সম্পন্ন করার পর তাঁকে থাকতে হবে। মায়ের পারলৌকিক কাজ সম্পন্ন শেষে কলকাতার বাইরে আর বেরোতে পারবে না আদালতের অনুমতি ছাড়া।
advertisement
6/8
জেল থেকে ছাড়া পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ইডি হাতে পাসপোর্ট জমা রাখবে। ইডি মামলায় প্রতি শুনানিতে উপস্থিত থাকতে হবে। নথি বিকৃত এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। করলেই পাওয়া যাবে এমন ফোন নম্বর ইডির হাতে দিতে হবে।
advertisement
7/8
২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁদের গ্রেফতার করেছিল। সে দিন অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে প্রচুর টাকা উদ্ধার করে ইডি।
advertisement
8/8
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছিল আদালত। (রিপোর্টার- অনুপ চক্রবর্তী)
বাংলা খবর/ছবি/কলকাতা/
Arpita Mukherjee: মা-কে হারিয়ে ফিরেছিলেন বাড়ি, সেখানেই সবচেয়ে বড় সুখবর পেলেন অর্পিতা! আর নয় জেল-বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল