TRENDING:

Iran Allows 2 Indian Tankers: স্বস্তির খবর ! হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য ভারতের ২টি ট্যাঙ্কারকে অনমুতি দিল ইরান

Last Updated:
Iran Allows 2 Indian Tankers To Pass Through Strait Of Hormuz: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রায় ‘বন্ধ’ হয়ে রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টা করার সময়ে মাঝে মধ্যেই হামলার শিকার হচ্ছে পণ্যবাহী জাহাজ।
advertisement
1/6
স্বস্তির খবর ! হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য ভারতের ২টি ট্যাঙ্কারকে অনমুতি দিল ইরান
ইরান ভারতের ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পর। ভারত সরকার এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাসের চালান নিরাপদে করার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছিল। সেই কাজে কিছুটা হলেও সফল তারা ৷ (Photo: Reuters)
advertisement
2/6
ইতিমধ্যেই ভারতের ট্যাঙ্কার ‘পুষ্পক’ এবং ‘পরিমল’ প্রণালী দিয়ে নিরাপদে যেতে পেরেছে ৷ যদিও বাকি দেশগুলির জাহাজ এখনও আটকেই রয়েছে ৷ ওই প্রণালী দিয়ে যাতায়াত করা এখন যথেষ্ট ঝুঁকিপূর্ণ ৷ (Photo: AP)
advertisement
3/6
হরমুজ দিয়ে ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচল ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ বিদেশমন্ত্রী ডা. এস জয়শঙ্কর মঙ্গলবার রাতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেন ৷ এই ফোনালাপ ছিল ইরান সংঘাত শুরুর পর থেকে তাঁদের তৃতীয় ফোন। (Photo: AP)
advertisement
4/6
জয়শঙ্কর টেলিফোনে কথা বলেছেন অনেক নেতাদের সঙ্গেই ৷ যাঁদের মধ্যে ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লেভরভ, ফরাসি বিদেশমন্ত্রী জন নোয়েল ব্যারট এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি প্রধান কাজা কাল্লাস ৷ (Photo: AP)
advertisement
5/6
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রায় ‘বন্ধ’ হয়ে রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টা করার সময়ে মাঝে মধ্যেই হামলার শিকার হচ্ছে পণ্যবাহী জাহাজ। বুধবার গুজরাতমুখী একটি জাহাজও আক্রান্ত হয় হরমুজ প্রণালীতে। পণ্যবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দিল্লিও। অন্য দিকে, বুধবারই ফের ইরানকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ইরানের বিস্ফোরকবোঝাই ১৬টি নৌকা ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। (Photo: AP)
advertisement
6/6
সংঘর্ষ থেমে যদি যায়ও তারপরেও আবার ইজরায়েল ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে। আগামী দিনে কোনও পরিস্থিতিই যাতে আমেরিকা বা ইজরায়েলি বাহিনী তাদের উপর আক্রমণ না করে, তা নিশ্চিত করতে চাইছে ইরান। সংঘর্ষ বিরতির শর্ত হিসাবে আমেরিকার কাছ থেকে সেই প্রতিশ্রুতিই চাইছে তারা। (Photo: AP)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran Allows 2 Indian Tankers: স্বস্তির খবর ! হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য ভারতের ২টি ট্যাঙ্কারকে অনমুতি দিল ইরান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল