TRENDING:

Mojtaba Hosseini Khamenei: কে এই মোজতবা হোসেইনি? সুপ্রিম লিডার..খামেনেই নিধনের পরে যিনি বসলেন ইরানের ক্ষমতার শিয়রে

Last Updated:
ইরান ইজরায়েল আমেরিকার যুদ্ধে ভয়ঙ্কর টালমাটাল পরিস্থিতি৷ তার মাঝেই নতুন সুপ্রিম নেতা নির্বাচন করল ইরান৷ কে এই মোজতবা হোসেইনি খামেনেই৷
advertisement
1/8
কে এই মোজতবা হোসেইনি? সুপ্রিম লিডার..খামেনেই নিধনের পরে যিনি বসলেন ইরানের ক্ষমতার শিয়রে
মোজতবা হোসেইনি খামেনেই৷ মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র৷ ইরানের শহর মাসাদে জন্ম মোজতবার৷ সাল ১৯৬৯৷ ইরানের শেষ শাহ মহম্মদ রেজা পাহলাভির রাজত্বের বিরোধিতা করতে করতে সে সময় ধর্মগুরু হিসাবে উত্থান হচ্ছে খামেনেইয়ের৷ সেই দিনগুলি চাক্ষুষ করেই মোজতবার বড় হয়ে ওঠা৷
advertisement
2/8
১৯৭৯ সালে ইসলামিক রেভোলিউশনের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে বিরাজমান হন খামেনেই সহ তাঁর গোটা পরিবার৷ দেশ থেকে বিতাড়িত হন ইরানের শেষ শাহ৷
advertisement
3/8
মোজতবা পরবর্তীকালে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিয়া ধর্মতাত্ত্বিক কেন্দ্র কোমের মাদ্রাসায় ধর্মীয় পড়াশোনা করেন এবং অবশেষে হোজ্জাতোলেসলামের ধর্মীয় পদমর্যাদা অর্জন করেন। সর্বোচ্চ পদমর্যাদার আয়াতোল্লাহদের মধ্যে বিবেচিত না হলেও, মোজতবা ক্রমাগতভাবে সর্বোচ্চ নেতার কার্যালয়ে প্রভাব বিস্তার করেন।
advertisement
4/8
যৌবনে, মোজতবা ইরান-ইরাক যুদ্ধের সময় দায়িত্ব পালন করেছিলেন৷ এমন একটি অভিজ্ঞতা যা ইরানের শক্তিশালী নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর স্থায়ী সম্পর্ক তৈরি করেছিল৷ যার মধ্যে ছিল সামরিক ক্ষমতার কেন্দ্র ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে তাঁকে ইরান প্রশাসনের মূল স্তম্ভ রক্ষণশীল গোষ্ঠী এবং গার্ডের সঙ্গে জড়িত বলে জানিয়ে আসছিলেন৷
advertisement
5/8
যদিও জন সাধারণের বিভিন্ন বক্তৃতায় বা সরকারি অনুষ্ঠানে তেমনভাবে অংশগ্রহণ করতে দেখা যায়নি মোজতবাকে৷ তবে আড়ালে থেকেই তিনি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নির্বাচনী কৌশল এবং কৌশলগত সিদ্ধান্তগ্রহণের উপরে তাঁর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল৷
advertisement
6/8
তবে খামেনেইয়ের নিধনের পরে তাঁকে যে ভাবে ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচন করা হল, তা নিয়ে বিতর্কও রয়েছে বলে মনে করা হচ্ছে৷ ইরানের সংবিধান অনুসারে, বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত ইরানের ধর্মীয় সংস্থাই সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে৷ খামেনেইের মৃত্যুর পরে সেই সংস্থার বৈঠক ডাকা হয়েছিল৷ সেখানেই মোজতবার নাম ঘোষণা করা হয়৷
advertisement
7/8
তবে এই ভাবে খামেনেইয়ের পুত্রকে নির্বাচন করা আদতে ‘পরিবারতন্ত্রের’র লক্ষণকেই উস্কে দেওয়া, বলে মনে করছেন ইরানের অনেকেই৷ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার মতো যোগ্যতা মোজতবার রয়েছে, কি না, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷
advertisement
8/8
মোজতবা ইরানের এক বিশিষ্ট রক্ষণশীল রাজনীতিকের মেয়ে জাহরা হাদ্দাদ-আদেলের সঙ্গে বিবাহিত৷ তাঁদের একটি সন্তানও রয়েছে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Mojtaba Hosseini Khamenei: কে এই মোজতবা হোসেইনি? সুপ্রিম লিডার..খামেনেই নিধনের পরে যিনি বসলেন ইরানের ক্ষমতার শিয়রে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল