Khamenei Dead: খামেনেই নিহত ! জানিয়ে দিল তেহরানও, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ayatollah Ali Khamenei has been killed, state media confirms: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে রবিবার সকালে নিশ্চিত করেছে তেহরানও।
advertisement
1/7

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত। এমনটাই দাবি করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এবার ইরানের সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকেও খামেনেইয়ের মৃত্যুর সত্যতা স্বীকার করা হয়েছে ৷ (File Photo: AP)
advertisement
2/7
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে রবিবার সকালে নিশ্চিত করেছে তেহরানও। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। (File Photo: AP)
advertisement
3/7
ইরানে ইজরায়েল ও মার্কিন যৌথ হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের ৷ এই খবর পেতেই ইরানের অধিকাংশ জনতা উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ (File Photo: AP)
advertisement
4/7
খামেনেইয়ের মৃত্যুর দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবারই করেছিলেন ৷ ডোনাল্ড ট্রাম্পকেও একই দাবি করতে শোনা গিয়েছিল ৷ মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছিলেন, এই খবরটা সঠিক ৷ মৃত্যু হয়েছে খামেনেইর ৷ (File Photo: AP)
advertisement
5/7
শনিবার নেতানিয়াহু জানিয়েছিলেন, “সকালে এক শক্তিশালী আকস্মিক হামলায় তেহরানের কেন্দ্রে থাকা ওই স্বৈরশাসকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বহু ইঙ্গিত মিলছে যে, ওই স্বৈরাচারী আর জীবিত নেই।” ইজরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, খামেনেইয়ের আস্তানায় অন্তত ৩০টি বোমা ফেলা হয়েছে। স্যাটেলাইট চিত্রেও খামেনেইয়ের কার্যালয়ের বাসভবনে ভয়াবহ ধ্বংসলীলার ছবি ধরা পড়েছে। (File Photo: AP)
advertisement
6/7
শনিবার সকাল থেকেই ইরানের উপর হামলা শুরু করেছিল ইজরায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজরায়েলের সঙ্গেই ছিল ৷ অবশেষে নিজেদের লক্ষ্যে খুব তাড়াতাড়িই সাফল্য পেল ইজরায়েল ও আমেরিকা ৷ ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই আর বেঁচে নেই ৷ (File Photo: AP)
advertisement
7/7
এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছিল যে খামেনেইয়ের মেয়ে, জামাই এবং নাতি-নাতনিও এই ইজরায়েল-মার্কিন হামলায় মারা গেছেন। এর পাশাপাশি খামেনেইয়ের এক পুত্রবধূও মারা গিয়েছেন বলে খবর ৷ (File Photo: AP)