জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Strait of Hormuz Tension: India Receives First Crude Oil Shipment as Tanker Safely Reaches Mumbai Port: বুধবার ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির সঙ্গে ফোনে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এর পরেই হরমুজ প্রণালীতে সেফ প্যাসেজ পেল ভারতের ক্রুড অয়েলবাহী জাহাজ।
advertisement
1/6

ইরান আর আমেরিকা-ইজরায়েলের মধ্যে চলতে থাকা ভয়ানক সংঘর্ষের প্রভাব এখন গোটা দুনিয়ার উপর পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে তেলের একটা বড় অংশ যায়, এখন যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। যুদ্ধ পরিস্থিতিতে এখানে একের পর এক তেলের ট্যাঙ্কার ডুবিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য গোটা বিশ্বে তেলের জন্য হাহাকার পড়ে গিয়েছে। কিন্তু, এই সবের মধ্যেই ভারত কূটনৈতিক দিকে থেকে বাজিমাত করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে।
advertisement
2/6
আসলে, ভারতের কূটনীতির কারণেউ লাইবেরিয়ান পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার শেনলং (Shenlong) যা সৌদি আরব থেকে কাঁচা তেল নিয়ে আসছিল, সেটা নিরাপদে হরমুজ পার হয়ে মুম্বই বন্দরে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার অর্থাৎ ১০ মার্চ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছিলেন, যার পরেই এটা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। (Photo: AP)
advertisement
3/6
বড় কূটনৈতিক সাফল্য তাই ভারতের। বুধবার ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির সঙ্গে ফোনে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এর পরেই হরমুজ প্রণালীতে ‘সেফ প্যাসেজ’ পেল ভারতের ক্রুড অয়েলবাহী জাহাজ। ভারতের জ্বালানি বহনকারী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার হওয়ার সবুজ সঙ্কেত দিয়েছে ইরান। বুধবার সন্ধ্যায় মুম্বই বন্দরে একটি জাহাজ পৌঁছেও গিয়েছে। (Photo: AP)
advertisement
4/6
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, হরমুজে (Strait Of Hormuz) আটকে থাকা ভারতের বাকি জাহাজগুলিও সেফ প্যাসেজের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। যদিও বিশ্বের বেশিরভাগ দেশের জাহাজগুলি এখনও আটকে ওই প্রণালীতে ৷ (Photo: AP)
advertisement
5/6
ইরান স্পষ্ট করে দিয়েছিল যে আমেরিকা আর ইজরায়েলের পতাকা লাগানো তেলের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে তারা যেতে দেবে না। লাইবেরিয়ার পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার সৌদি থেকে মুম্বই পৌঁছানোটা নিঃসন্দেহেই ভারতের এক বড় কূটনৈতিক সাফল্য। (Photo: AP)
advertisement
6/6
জয়শঙ্কর এবং আরাঘচির ডিল: এই চুক্তির সাফল্যের পিছনে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর-এর সক্রিয় কূটনীতি এবং তাঁর ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে হওয়া বিস্তৃত আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যখন ইরান ঘোষণা করেছিল যে, চিন ছাড়া অন্য কোনও দেশের জাহাজকে হরমুজ দিয়ে যেতে দেওয়া হবে না, তখন জয়শঙ্কর দায়িত্ব নেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর মঙ্গলবার ইরানি বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করেন। জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানান, দুই নেতার মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে এবং তাঁরা নিয়মিত যোগাযোগে থাকার বিষয়ে একমত হয়েছেন। (Photo: AP)