Israel vs Iran War: ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে প্রতি দিন কত খরচ হচ্ছে আমেরিকার? সবমিলিয়ে হিসাব শুনলে ভিরমি খাবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে মধ্য-প্রাচ্য। আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধে অশান্ত গোটা পশ্চিম এশিয়া। ইরানের বুকে এখনও পর্যন্ত ২০০০-এর বেশি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। সাবমেরিন-সহ ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।
advertisement
1/6

প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে মধ্য-প্রাচ্য। আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধে অশান্ত গোটা পশ্চিম এশিয়া। ইরানের বুকে পড়য়ার ২০০০-এর বেশি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। সাবমেরিন-সহ ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।
advertisement
2/6
পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।চারদিনের যুদ্ধে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় কত সম্পত্তিহানি হয়েছে আমেরিকার, কত টাকার ক্ষতি হয়েছে, তা নিয়ে যে তথ্য সামনে এসেছে, তা চমকে ওঠার মতো।
advertisement
3/6
যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রথম ২৪ ঘণ্টাতেই ৭৭৯ মিলিয়ন ডলার খরচ হয়েছে আমেরিকার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ হাজার ৯০০ কোটি টাকা। Center for New American Security জানিয়েছে, শুধুমাত্র যুদ্ধবিমান বহনকারী জাহাজ সক্রিয় রাখতেই দৈনিক ৬.৫ মিলিয়ন ডলার খরচ হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা। পশ্চিম এশিয়ায় দু'টি ক্যারিয়ার মোতায়েন রয়েছে আমেরিকার। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালাতে নামানো হয় বিমান, জাহাজ। সব মিলিয়ে যুদ্ধ শুরুর আগেই খরচ হয় ৫ হাজার ৫৫৬ কোটি টাকা।
advertisement
4/6
ট্রাম্প জানিয়েছেন, এক মাসের বেশিও যুদ্ধ চলতে পারে। প্রয়োজনে আজীবন যুদ্ধ চালিয়ে যেতে পারে আমেরিকা। এই বিষয়ে অর্থনৈতিক বিশ্লেষক কেন্ট স্মেটার্স মনে করছেন, যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে ২১০ বিলিয়ন ডলার খরচ হতে পারে
advertisement
5/6
আমেরিকার, ভারতীয় মুদ্রায় যা ১৮.৮৭ লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে ইরানে যুদ্ধ চালাতে গিয়ে দৈনিক ৫৯.৩৯ মিলিয়ন ডলার খরচ হচ্ছে । ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৩৭.৩৭ কোটি টাকা।
advertisement
6/6
ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার সেনাঘাঁটিতেও হামলা চালায় ইরান। সেখানে আগুন এবং ধোঁয়া চোখে পড়ে। স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায়, চারটি ভবন গুঁড়িয়ে গিয়েছে। একদিন পরও সেখানে আগুন জ্বলতে দেখা যায়।দুবাইয়ের জেবেল আলি বন্দরে আমেরিকার নৌবাহিনীর রিক্রিয়েশনাল সেন্টারেও ধোঁয়া দেখা যায়। সেটাও আমেরিকার ব্যস্ততম বন্দর।