Iran Drone Attack: সৌদির তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা ! রাস তানুরা শোধনাগারের স্যাটেলাইট ছবি প্রকাশ্যে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Satellite Image Shows Major Damage At Saudi Arabia's Ras Tanura: ঘটনায় জ্বলে ওঠে শোধনাগারের একাংশ। হামলার জেরে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে রাস-তানুরার ওই শোধনাগার। জানা গিয়েছে, ‘সৌদি আরামকো’-র ওই শোধনাগারে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লক্ষ ব্যারেল তেল পরিশোধিত হয়।
advertisement
1/5

ইরানের ড্রোন হামলার মুখে পড়েছে সৌদি আরব তথা বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার। সোমবার সৌদি আরবের রাস-তানুরায় বিশ্বের বৃহত্তর তেল উৎপাদক সংস্থা ‘সৌদি অ্যারামকো’-র তেল শোধনাগারে আঘাত হানে ইরানের ড্রোন। সেই হামলার ভয়াবহ স্যাটেলাইট ছবি এখন সামনে এসেছে ৷ (Photo: AP)
advertisement
2/5
ঘটনায় জ্বলে ওঠে শোধনাগারের একাংশ। হামলার জেরে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে রাস-তানুরার ওই শোধনাগার। জানা গিয়েছে, ‘সৌদি আরামকো’-র ওই শোধনাগারে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লক্ষ ব্যারেল তেল পরিশোধিত হয়। (Photo: AP)
advertisement
3/5
সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার অ্যারামকোতে আঘাত হেনেছে ইরানের ড্রোন। হামলার ফলে রাস তানুরা শোধনাগারের সব কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। (Photo: AP)
advertisement
4/5
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরবিয়া টিভিকে জানিয়েছে, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে এদিন দুটি ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় আগুন লেগে গেলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। (Photo: AP)
advertisement
5/5
রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি অ্যারামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্রগুলিরও একটি ৷ (Photo: AP)