Stephen Hawking in Epstein File: ‘ওরা আয়া..,’ যৌন কেলেঙ্কারি কাণ্ডে প্রকাশ্যে ছবি! স্টিফেন হকিং-য়ের পরিবার বলে উঠল..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এপস্টিন ফাইলসে কমপক্ষে ২৫০ বার এসেছে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম৷ পরিবারের দাবি, কোনও অনৈতিক কাজে জড়াননি তিনি৷
advertisement
1/8

লন্ডন: শরীরে গাঢ় বদামি রঙের টু’পিস বিকিনি৷ হাতে পানীয়ের গ্লাস৷ দুই শ্বেতাঙ্গীর মাঝে নীল লাউঞ্জ চেয়ারে শুয়ে রয়েছেন প্রখ্যাত থিওরিটিক্যাল অ্যাস্ট্রো ফিজিসিস্ট, বিজ্ঞানী স্টিফেন হকিং৷ ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’, ‘থিওরি অফ এভরিথিং’-এর মতো বিশ্ব বিখ্যাত বই যাঁর রচনা৷ জেফরি এপস্টিনের যৌন কেলেঙ্কারি কাণ্ডে যাঁর নাম উঠে আসায় স্তম্ভিত হয়েছেন আপামর বিশ্ববাসী৷
advertisement
2/8
সম্প্রতি, সংবাদ সংস্থা ‘ডেইলি মেল’ প্রকাশিত দুই বিকিনি পরিহিত মহিলার মাঝে শুয়ে থাকা স্টিফেন হকিংয়ের এই ছবি ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ইতিমধ্যেই এপস্টিন ফাইলসে জেফরি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছিল স্টিফেন হকিংয়ের৷ তবে এই ধরনের ছবি প্রকাশ্যে এল এই প্রথম৷
advertisement
3/8
মার্কিন বিচার বিভাগের তরফে প্রকাশিত এই ছবিটিতে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে স্টিফেন হকিংকে৷ তাঁর হাতেও ধরানো রয়েছে লাল রঙের ককটেলের গ্লাস৷ এই ছবি ছড়িয়ে পড়ার পরেই তড়িঘড়ি প্রতিক্রিয়া দিতে নেমেছে স্টিফেন হকিংয়ের পরিবার৷
advertisement
4/8
স্টিফেন হকিংয়ের পরিবারের তরফে জানানো হয়েছে, ওই দু’জন ছিলেন তাঁর দীর্ঘদিনের ‘কেয়ার গিভার’, অর্থাৎ, আয়া৷ স্টিফেন হকিংয়ের এস্টেটের প্রতিনিধিদের তরফে জানানো হয়েছে, ওই ফোটোগ্রাফ ২০০৬ সালের মার্চ মাসে সেন্ট থমাসে রিৎজ কার্লটন ফাইভ স্টার হোটেলে কোয়ান্টাম ফিজিকিসের উপরে একটি সায়েন্টিফিক সিম্পোসিয়ামের সময় তোলা৷ ওই অনুষ্ঠানটি এপস্টিনের তরফেই আয়োজন করা হয়েছিল৷ প্রায় ২০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী সেখানে উপস্থিত ছিলেন৷
advertisement
5/8
ওই ব্যক্তি সংবাদ সংস্থা ‘ডেইলি মেল’কে জানিয়েছেন, ফোটোগ্রাফে থাকা দু’জন হকিংয়ের দীর্ঘদিনের আয়া৷ যবে থেকে স্টিফেন হকিং মোচর নিউরোন সংক্রান্ত সমস্যা ALS-এ আক্রান্ত ছিলেন, তবে থেকেই তাঁর আয়ার প্রয়োজন হয়৷ তাঁদের দাবি, হকিং নিজে কোনও খারাপ কাজে যুক্ত ছিলেন এমনটা ভাবা চূড়ান্ত ভাবে অনৈতিক হবে৷
advertisement
6/8
যদিও ছবিটে কে তুলেছিল এবং কী ভাবে তা এপস্টিন ফাইলসের অংশ হল, তা নিয়ে কোনও মন্তব্য করেনি স্টিফেন হকিংয়ের পরিবার৷ জানা গিয়েছে, এপস্টিন ফাইলসে কমপক্ষে ২৫০ বার স্টিফেন হকিংয়ের নাম উল্লেখ করা হয়েছে৷
advertisement
7/8
গণমাধ্যমের প্রতিবেদনে উদ্ধৃত একটি তথ্যসূত্র অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারিতে এপস্টিন তাঁর সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে একটি ইমেলে, এক অভিযোগকারী ভার্জিনিয়া গিফ্রের করা অভিযোগ নিয়ে আলোচনা করেছিলেন। ইমেলটিতে, এপস্টিন একটি দাবির উল্লেখ করেছেন যে, হকিং ভার্জিন আইল্যান্ডে একটি "underage orgy"-তে অংশ নিয়েছিলেন।
advertisement
8/8
দীর্ঘদিন ধরেই কঠিন স্নায়ুতন্ত্রের অসুখে আক্রান্ত ছিলেন স্টিফেন হকিং৷ ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মারা যান৷ হকিংয়ের জীবদ্দশায় তাঁর বিরুদ্ধে সরকারি ভাবে কখনওই কোনও অভিযোগ আনা হয়নি৷