TRENDING:

Bangladesh: ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ১২ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন

Last Updated:
Bangladesh: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করার জন্য এবার ইন্টারপোলের দ্বারস্থ হল বাংলাদেশ পুলিশ৷ তালিকায় নাম রয়েছে আরও ১১ জনের।
advertisement
1/8
ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ১২ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করার জন্য এবার ইন্টারপোলের দ্বারস্থ হল বাংলাদেশ পুলিশ৷ তালিকায় নাম রয়েছে আরও ১১ জনের।
advertisement
2/8
বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-র তরফে এই আর্জি জানানো হয়েছে।
advertisement
3/8
বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, হাসিনা-সহ মোট ১২ জনই বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। কিন্তু একাধিক বিষয় নিয়ে তদন্তে তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে বাংলাদেশ সূত্রে খবর।
advertisement
4/8
এমন পরিস্থিতিতে তদন্তপ্রক্রিয়া শেষ করে বিচারপ্রক্রিয়া শুরু করতে ওই ১২ জনকে হাতে পেতে চাইছে বাংলাদেশ প্রশাসন।
advertisement
5/8
কোনও অভিযুক্ত দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে ঠাঁই নিলে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করতে পারে ইন্টারপোল।
advertisement
6/8
অভিযুক্তকে খুঁজে বার করা এবং দেশে ফেরানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে ইন্টারপোল। অভিযুক্ত কোথাও গা-ঢাকা দিয়ে থাকলে, তাঁর গতিবিধি সম্পর্কে খোঁজ নিয়ে থাকে সংস্থাটি। সেই সমস্ত তথ্য দেওয়া হয় সংশ্লিষ্ট দেশকে।
advertisement
7/8
গত নভেম্বর মাসে হাসিনার বিরুদ্ধে ‘রেড কর্নার’ নোটিস জারির জন্য পুলিশকে ইন্টারপোলের কাছে আর্জি জানানোর পরামর্শ দিয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
advertisement
8/8
হাসিনা ছাড়াও যাঁদের বিরুদ্ধে ওই নোটিস জারি করার আর্জি জানানো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামি লীগের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের প্রাক্তন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh: ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ১২ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল