Bangladesh news: এপ্রিলেই বাংলাদেশে নির্বাচন! চাপে পড়ে দিন ঘোষণা করে দিলেন ইউনূস
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Bangladesh news: দীর্ঘ দিন ধরেই সেনা এবং রাজনৈতিক দলগুলির প্রবল চাপে পড়েছিলেন ইউনূস। সেই চাপের মুখে অবশেষে বাংলাদেশে নির্বাচনের দিন ঘোষণা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
advertisement
1/5

হাসিনার পরে বাংলাদেশে শেষ হতে চলেছে ইউনূস জামানাও। দীর্ঘ দিন ধরেই সেনা এবং রাজনৈতিক দলগুলির প্রবল চাপে পড়েছিলেন ইউনূস।
advertisement
2/5
সেই চাপের মুখে অবশেষে বাংলাদেশে নির্বাচনের দিন ঘোষণা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
advertisement
3/5
জাতির উদ্দেশ্যে ভাষণে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জানান, আগামী বছর অর্থাৎ ২০২৬-এর এপ্রিলের প্রথমার্ধের বাংলাদেশে নির্বাচন হবে।
advertisement
4/5
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইউনূস নির্বাচন প্রসঙ্গে ঘোষণায় বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনও একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে”।
advertisement
5/5
বেশ কিছু দিন ধরেই বারবার বাংলাদেশ সেনা এবং রাজনৈতিক দলগুলির আক্রমণের মুখে পড়ছিলেন ইউনূস। এবার চাপের কাছে নতি স্বীকার করলেন। এপ্রিলে নির্বাচন মানে আর ১০ মাসও ক্ষমতায় নেই ইউনূস।