TRENDING:

Balochistan Pakistan News: ‘ভয় পেয়েছে পাকিস্তান..,’ একজন সোজা ঢুকে গেল ISI এর অফিসে! অন্যজনের পরনে সালোয়ার, হাতে রা*ইফেল, মুখে হাসি..

Last Updated:
পাকিস্তানের বৃহত্তম কিন্তু কম জনবহুল প্রদেশ বালোচিস্তান৷ এখানকার একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রাজনৈতিক প্রান্তিকীকরণ এবং প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে বৃহত্তর স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে। বিএলএ এই গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে বিশিষ্ট এবং পাকিস্তান এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
advertisement
1/7
‘ভয় পেয়েছে পাকিস্তান..,’ একজন সোজা ঢুকে গেল ISI এর অফিসে! অন্যজনের পরনে সালোয়ার, হাতে..
পরনে লাল আর নীল রঙের সালোয়ার৷ গলায় জড়ানো ওড়না৷ আর পাঁচটা মেয়ের মতোই৷ হাসিখুশি৷ কিন্তু, হাওয়া বালোচের হাতে রয়েছে রাইফেল৷ এক বার একবার ওপাশে থাকা শত্রু পাক সেনার উদ্দেশ্যে গুলি ছুঁড়ছে৷ ফের পাশে থাকা লোকজনের সঙ্গে কথা বলছে৷ হাসছে৷ বিষয়টা যেন দারুণ সহজ৷ মা-বোন-মাটির জন্য প্রাণ দেওয়া যেন এতটাই সোজা৷
advertisement
2/7
গত ৪০ ঘণ্টা ধরে বালোচিস্তানের বিরাট এলাকা জুড়ে বিভিন্ন অঞ্চলে পাক সেনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে BLA৷ যার নাম ওরা দিয়েছে ‘অপারেশন হেরফ’ ফেস টু৷ বিএলএ-র তরফে দাবি করা হয়েছে, পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের দুই মহিলা আত্মঘাতী সৈনিক নিজের বলিদান দিয়েছেন৷ যাঁদের একজনের নাম আসিফা মেঙ্গল এবং অন্যজন হাওয়া বালোচ৷
advertisement
3/7
হাওয়া বালোচের ভিডিয়োয় দেখা গিয়েছে, তাঁর মাথায় বিএলএ-র লোগো বসানো বেস বল ক্যাপ৷ পাক সেনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চলাকালীন তিনি বলছেন, ‘‘পাকিস্তান তো ভয় পেয়ে গেছে, এদিকে আসছেই না৷ পাকিস্তান আমাদের সামনে দাঁড়াতেই পারবে না৷ আজ জয়ের দিন৷ আজ, আমরা শত্রুর সঙ্গে মুখোমুখি লড়াই করছি৷ আজ, আমরা দেখিয়ে দেব বালোচ মা-বোনেদের কান্না ফেলনা নয়, তাদের অবহেলা করা যায় না৷’’
advertisement
4/7
গ্বাদর ফ্রন্টে পাক সেনার সঙ্গে লড়াই চালানো কালীন হাওয়া বালোচ বলছেন, ‘‘আমরা তো ওদের জন্য অপেক্ষা করছি৷ ওদের তো দেখাই যাচ্ছে না৷ দূর থেকে গুলি চালাচ্ছে শুধু, সামনে আসার সাহস নেই৷ আজ তোমাদের দেখিয়ে দেব বালোচ মহিলা স্বাধীনতা সংগ্রামীরা কেমন হয়৷ আজ তোমরা জানবে, বালোচ মেয়েদের মুখোমুখি দাঁড়ানো সহজ নয়৷’’
advertisement
5/7
দু’টি বিবৃতিতে BLA মুখপাত্র জিয়ান্দ বালোচ জানিয়েছেন, তাঁদের দলের সৈনিকেরা খারান, মাসতাঙ, টুম্প এবং পাসনির মতো বালোচিস্তানের একাধিক জায়গায় হামলা চালিয়েছে৷ হামলায় কমপক্ষে ২০০ জন পাক সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি তাদের৷ এরমধ্যে, নশকির ISI হেড কোয়ার্টার্সে গাড়ি বোমা বিস্ফোরণে ‘ফিঁদায়ে’ হয়েছে বলে দাবি আসিফা মেঙ্গল নামে এক মহিলা বালোচ বিদ্রোহীর৷ অন্যদিকে, গ্বাদর ফ্রন্টে মারা গিয়েছেন বিএলএ-র আরেক মহিলা বিদ্রোহী হাওয়া বালোচ৷
advertisement
6/7
BLA জানিয়েছে, অপারেশন চলাকালীন শনিবার তাঁদের ৯২ জন আন্দোলনকারী ও শুক্রবার ৪১জন মৃত্যুবরণ করেছেন৷ তাঁদের মধ্যে রয়েছেন ১১ জন মাজিদ ব্রিগেডের আত্মঘাতী সৈনিকেরা৷ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিম, মহিলা আত্মঘাতী দ্বারা হামলার ঘটনা স্বীকার করেছেন৷
advertisement
7/7
পাকিস্তানের বৃহত্তম কিন্তু কম জনবহুল প্রদেশ বালোচিস্তান৷ এখানকার একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রাজনৈতিক প্রান্তিকীকরণ এবং প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে বৃহত্তর স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে। বিএলএ এই গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে বিশিষ্ট এবং পাকিস্তান এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Balochistan Pakistan News: ‘ভয় পেয়েছে পাকিস্তান..,’ একজন সোজা ঢুকে গেল ISI এর অফিসে! অন্যজনের পরনে সালোয়ার, হাতে রা*ইফেল, মুখে হাসি..
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল