TRENDING:

America Israel News: ইজরায়েলে নামল আমেরিকার একের পর এক পরমাণু যুদ্ধবিমান! এবার কোন দেশে হামলার প্ল্যান করছে আমেরিকা জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা

Last Updated:
America Israel News: ফের বড় যুদ্ধের আশঙ্কা বিশ্বে। এবার ইজরায়েলের বায়ুসেনা ঘাঁটিতে নামল আমেরিকার একাধিক যুদ্ধবিমান। এদিকে কৌশল সাজাচ্ছে ইরানও।
advertisement
1/7
ইজরায়েলে নামল আমেরিকার একের পর এক যুদ্ধবিমান! এবার কোন দেশে হামলার প্ল্যান করছে আমেরিকা?
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইজরায়েলের একটি বিমানঘাঁটিতে অন্তত ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে। গত মঙ্গলবার বিমানগুলো অবতরণ করেছে বলে জানিয়েছে ইজরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।
advertisement
2/7
মঙ্গলবার কানের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলের ইজরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে।
advertisement
3/7
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর অন্যতম। কেবল আমেরিকার কাছেই এগুলো রয়েছে। অন্যান্য অভিযানের পাশাপাশি এই বিমানগুলোর অন্যতম কাজ হল ‘শত্রুর সীমানায় অনুপ্রবেশ করা এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা অকেজো করে দেওয়া।
advertisement
4/7
পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পটভূমিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা সামরিক উপস্থিতি জোরদার করেছে।
advertisement
5/7
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানের ওপর হামলা চালানো হবে। এরই মধ্যে আরব সাগরে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মোতায়েন করা হয়েছে।
advertisement
6/7
তা ছাড়া আরেকটি রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের মার্কিন ঘাঁটিতে অবস্থান করছে, যা যে কোনও সময় ইরানের উপকূলের দিকে রওনা হতে পারে।
advertisement
7/7
বর্তমান উত্তেজনার শুরু থেকে তেহরান বলছে, যে কোনও হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। গত সোমবার ইরানের বিদেশ মন্ত্রক সতর্ক করে বলেছে, আমেরিকার সীমিত আকারের হামলাকেও ‘আগ্রাসন’ হিসেবে গণ্য করা হবে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
America Israel News: ইজরায়েলে নামল আমেরিকার একের পর এক পরমাণু যুদ্ধবিমান! এবার কোন দেশে হামলার প্ল্যান করছে আমেরিকা জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল