TRENDING:

Balendra Shah: Gen Z আন্দোলনের মুখ! নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন পঁয়ত্রিশের র‍্যাপার বলেন্দ্র, ভারত থেকে পড়াশোনা করা এই নেতাকে চেনেন?

Last Updated:
Balendra Shah: Gen Z: গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্ম বা জেন জি বিক্ষোভের জেরে নেপালের পতন হয়েছিল কেপি শর্মা ওলির সরকারের। সেই অস্থির সময়ে বিক্ষোভ, অবস্থান এবং প্রতিবাদে নেপাল আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন বলেন্দ্র শাহ বা বলেন্দ্র। ৫ মার্চ নেপালের সাধারণ নির্বাচন হওয়ার পর গণনা চলছে।
advertisement
1/9
Gen Z আন্দোলনের মুখ! নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন পঁয়ত্রিশের র‍্যাপার বলেন্দ্র!
গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্ম বা জেন জি বিক্ষোভের জেরে নেপালের পতন হয়েছিল কেপি শর্মা ওলির সরকারের। সেই অস্থির সময়ে বিক্ষোভ, অবস্থান এবং প্রতিবাদে নেপাল আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন বলেন্দ্র শাহ বা বলেন্দ্র। ৫ মার্চ নেপালের সাধারণ নির্বাচন হওয়ার পর গণনা চলছে।
advertisement
2/9
আর সেই প্রাথমিক গণনার পর ফলাফলের ছবি কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে। Gen Z-এর পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বেশ কিছুটা এগিয়ে রয়েছে। দলের প্রধান, কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ ছ'হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তিনি ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
advertisement
3/9
ওই একই কেন্দ্র থেকে লড়ছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপাল-এর (ইউএমএল) প্রধান ওলি। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত বলেন্দ্রের নেতৃত্বাধীন নবীন বাহিনীই এগিয়ে রয়েছে। তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ২০২২ সালের সাধারণ নির্বাচনে চতুর্থ স্থানে ছিল।
advertisement
4/9
প্রত্যক্ষ নির্বাচন হওয়া ১৬৮টি আসনের মধ্যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ৭৩টি আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতা হারিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্র ৬টি আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, নেপালি কংগ্রেস ৮টি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনার পর দেখা যাচ্ছে, পুরনো কিংবা পরিচিত দলগুলির উপর নয় নেপাল আস্থা রাখছে নতুন দলের উপরেই।
advertisement
5/9
গণনার পূর্বাভাস বলছে, নেপালের জেন জির বড় অংশই পছন্দ করছেন প্রাক্তনর‍্যাপার তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র ও তাঁর দলকে। ৩৫ বছর বয়সি বলেন্দ্র নির্বাচনে তরুণদের মুখ হয়ে ওঠেন। বলেন্দ্রের প্রাক-নির্বাচনী সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিল আর সেখান থেকেই আভাস পাওয়া গিয়েছিল। নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন বলেন্দ্র।
advertisement
6/9
কিন্তু, কে এই বলেন্দ্র শাহ?তিনি কাঠমান্ডুর প্রাক্তন মেয়র। দেশের প্রধানমন্ত্রীর পদে নেপালি জনতার পছন্দের প্রার্থী। পেশায় ইঞ্জিনিয়ার বলেন্দ্রের রাজনৈতিক উত্থান হয় উল্কার গতিতে। ২০২২ সালে নির্দল প্রার্থী হিসাবে রাজনীতির ময়দানে পা রাখেন বলেন্দ্র। মেয়র নির্বাচনে শাসকদলের বহু পোড়খাওয়া প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থী হিসাবে জয় ছিনিয়ে আনেন তিনি।
advertisement
7/9
বলেন্দ্রের পড়াশোনা নেপালের ভিএস নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুল থেকে। হিমালয়ান হোয়াইটহাউস ইন্টারন্যাশনাল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপরে কর্নাটকের বিশ্বেশ্বরাইইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ভিটিইউ) থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বলেন্দ্র।
advertisement
8/9
তরুণ রাজনীতিবিদ হিসাবে জনপ্রিয়তা লাভ করলেও আরও একটি পরিচয় আছে তাঁর। খ্যাতনামী র‌্যাপার হিসাবে নেপালে পরিচিত বলেন্দ্র। বলেন্দ্র প্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকা সবচেয়ে কমবয়সি রাজনীতিকও বটে।
advertisement
9/9
নেপালি সংবাদমাধ্যম তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বলেন্দ্রের নাম জায়গা করে নিয়েছিল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। পৃথিবীর জনপ্রিয়তম ১০০ ব্যক্তিত্বের ঠাঁই পেয়েছিল তাঁর নাম।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Balendra Shah: Gen Z আন্দোলনের মুখ! নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন পঁয়ত্রিশের র‍্যাপার বলেন্দ্র, ভারত থেকে পড়াশোনা করা এই নেতাকে চেনেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল